রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বোয়ালিয়া থানা বিএনপির (পূর্ব) বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

  • প্রকাশ সময় বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, মাদার অব ডেমোক্রেসী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখনো জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তাঁর আশু রোগমুক্তি কামনায় বুধবার বাদ আসর বিএনপি রাজশাহী মহানগরের অন্তর্গত বোয়ালিয়া থানা(পূর্ব) বিএনপির আয়োজনে ২৪নং ওয়ার্ডে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলাউদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক ও জয়নুল আবেদীন শিবলী, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন বাবু ও শাহ মখদুম থানা বিএনপির আহ্বায়ক নাসিম খানসহ বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, গণতন্ত্র উদ্ধারে এবং অন্যায়ের বিরুদ্ধে বেগম জিয়া হচ্ছেন পৃথিবীর রোল মডেল। তিনি কোনদিন অন্যায়ের সাথে আপোষ করেননি। সেজন্য তিনি আপোষহীন নেত্রী হিসেবে স্বীকৃতি পেয়েছেন। সেইসাথে বর্তমানে তাঁকে সরকারীভাবে অতিগুরুত্বপূর্ন ব্যক্তির মর্যাদা দেয়া হয়েছে। বাংলাদেশে আরকেজন নারীও দেশ শাসন করেছেন। তাঁকে দেশবাসী লেডি ফেরাউন হিসেবে সংবোধন করে। কারন তিনি হচ্ছেন খুনি, অর্থ পাচারকারী ও স্বৈরশাসক। তাঁর ফাঁসির আদেশে বাংলাদেশে মিষ্টি বিতরণ হয়। আর বেগম জিয়ার রোগ মুক্তির জন্য সারাদেশে দোয়া ও কান্নার রোল পড়ে। এথেকেই বোঝা যায় কতটা জনপ্রিয় নেত্রী। তিনি দেশবাসীর সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।

বক্তব্য শেষে বেগম জিয়ার দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin