বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জনগণ যাকে চাইবে তাকে নমিনেশন দেয়া হবে, বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা: এমপি মিলন প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে:এমপি মিলন রাজশাহীতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানালেন এমপি মিলন হিমাগারে আলু সংরক্ষণে যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবি, ব্যত্যয় হলে কঠোর হুঁশিয়ারি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর, মোহনপুরে বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধনীতে: এমপি মিলন ক্রয়কৃত সম্পত্তির দখল বুঝে পেতে জেলা প্রশাসকের নিকট আবেদন লিয়াকতের পবায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন টুলস ও এপ্লিকেশন ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমান আদালত দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা রাজশাহী সদর দলিল লেখক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

মহানগরীর ৩০টি স্থানে বসছে করোনা প্রতিরোধ বুথ, উদ্বোধন করলেন মেয়র লিটন

  • প্রকাশ সময় শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ৫৯৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপর্ণ ভবন ও স্থাপনা এবং মোড়ে বসানো হচ্ছে করোনা প্রতিরোধক বুথ। আজ শুক্রবার রাত ৯টায় নগর ভবনে একটি করোনা প্রতিরোধক বুথ স্থাপন করা হয়। নগর ভবনে এই করোনা প্রতিরোধক বুথের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এরই মধ্য দিয়ে ৩০টি স্থানে এই বুথ স্থাপন কাজের শুরু হলো। রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষের সৌজন্যে এই ৩০টি বুথ স্থাপন করা হচ্ছে।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন মেয়রের একান্ত সচিব আলমগীর কবির, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষ।

এ বিষয়ে রকি কুমার ঘোষ বলেন, রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপর্ণ ভবন ও স্থাপনা এবং মোড়ে মোট ৩০টি স্থানে বসানো হচ্ছে করোনা প্রতিরোধক বুথ। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বুথ চালু থাকবে। প্রতিটি বুথে থাকছে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার। যা যে কেউ ব্যবহার করতে পারবেন। এছাড়া ব্যবহৃত মাস্ক ফেলারও জায়গা রাখা হয়েছে। বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার প্রদানের কারণে মানুষ ব্যবহারে উৎসাহিত হবেন বলে আশা করি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin