রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

মোহনপুরে ছুরিকাঘাতে যুবক নিহত

  • প্রকাশ সময় রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ৩১২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলার মোহনপুর উপজেলা এলাকায় পূর্ব শত্রুতার জেরে দুষ্কৃতিকারীদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। রোববার (২২ মার্চ ২০২৬) বিকাল ৪ টার দিকর উপজেলার বেড়াবাড়ী দিঘির মোড়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, পূর্ব শত্রুতার জেরে দুষ্কৃতিকারীরা সাব্বির (২১) নামের ওই যুবকের ওপর হামলা চালিয়ে তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।

এঘটনার সাথে জড়িত ওই গ্রামের প্রভাবশালী সাবেক ইউপি চেয়ারম্যান এর ছেলেসহ দুইজন জড়িত বলে জানান নিহতের পরিবার।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাব্বিরের পিতার নাম আলমগীর। তার বাড়ি মোহনপুর উপজেলার বেড়াবাড়ী এলাকায়। মরদেহটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এব্যাপারে মোহনপুর থানা সেকেন্ড অফিসার এসআই মোদাচ্ছের হোসেন খাঁন জানান, আসামিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোন মামলা হয়নি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin