শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী সিল্ক পুনরুদ্ধারে ব্র্যাকের অংশগ্রহণ চাইলেন ভূমিমন্ত্রী মিনু রাজশাহীতে গুটি আম পাড়া শুরু রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী মিনু এগার দলীয় জোট অযথা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: এমপি মিলন চারঘাট উপজেলার চলমান খাল পুনঃখনন পরিদর্শন করলেন জেলা প্রশাসক রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপের মরনোত্তর চেক প্রদান বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভা রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা

রাজশাহীতে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৫৬২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বেসরকারী উন্নয়ন সংস্থা শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার সার্বিক সহায়তায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ প্রদানের লক্ষ্যে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সংস্থার পরিকল্পিত কার্যক্রমের অংশ হিসেবে আজ মঙ্গলবার সকাল ১০ টায় রাজশাহী তানোরের কামারগাঁ ব্রাঞ্চের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এই ক্যাম্পের উদে¦াধন করেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলী। এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র সংস্থার উপসহকারী পরিচালক আজহারুল ইসলাম, সমন্বয়কারী জাহাঙ্গীর আলম ও সমৃদ্ধি সমন্বয়কারী আলীনুর হোসেনসহ অন্য্যান্য কর্মকর্তা ও কর্মীবৃন্দ। ফ্রি স্বাস্থ্য ক্যাম্পে তানোর এলাকার ১২৪ জন শিশু, নারী ও পুরুষকে ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান হয়।
ক্যাম্পে জ্বর,সর্দি কাশি, মাথা ব্যথা, বুক ব্যথা, শ্বাসকষ্ট ও গর্ভবতী মা-দের সমস্যা প্রভৃতি সমস্যাজনিত রোগীদের সেবা প্রদান করা হয়। সেইসাথে ক্যালসিয়াম ট্যাবলেট, আয়রণ ও ফলিক এসিড, কৃমিনাশক ট্যাবলেট, পুষ্টিকনা, প্যারাসিটামল ও এন্টাসিডসহ অন্যান্য ঔষধ বিনামূল্যে প্রদান করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin