শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী সিল্ক পুনরুদ্ধারে ব্র্যাকের অংশগ্রহণ চাইলেন ভূমিমন্ত্রী মিনু রাজশাহীতে গুটি আম পাড়া শুরু রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী মিনু এগার দলীয় জোট অযথা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: এমপি মিলন চারঘাট উপজেলার চলমান খাল পুনঃখনন পরিদর্শন করলেন জেলা প্রশাসক রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপের মরনোত্তর চেক প্রদান বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভা রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা

রামেক হাসপাতালে ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু

  • প্রকাশ সময় বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ৪৩৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় চারজন ও উপসর্গে ১৪ জন মারা গেছেন। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে বিভিন্ন সময় তারা মারা যান।

বুধবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত ১৮ জনের মধ্যে রাজশাহীর আটজন, নাটোরের চারজন, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জে দুজন করে, নওগাঁ ও কুষ্টিয়ার একজন করে ব্যক্তি রয়েছেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ জন। বুধবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৪৩৭ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৪৫৪টি।

এর আগেরদিন রামেক হাসপাতালে করোনা সংক্রমণ ও উপসর্গে ২০ জনের মৃত্যু হয়। জুলাই মাসে এ পর্যন্ত মারা গেছেন ৩৭১ জন। গত জুন মাসে মারা গেছেন ৩৪৬ জন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin