বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

অকারণে জিয়াউর রহমানকে নিয়ে টানাটানি হচ্ছে: জাফরুল্লাহ

  • প্রকাশ সময় শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ৩৪৯ বার দেখা হয়েছে

 

এস.আর.ডেস্ক: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও অন্যতম ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘অকারণে যদি আজকে বঙ্গবন্ধুকে সিরাজ সিকদারের মৃত্যুর জন্য টানাটানি করা হয়, সেটা খুবই জঘন্য কাজ হবে। একইভাবে ভুল কাজ হচ্ছে জিয়াউর রহমানকে শেখ মুজিবের হত্যার সাথে জড়িত করে অকারণে মিথ্যাচার করা। এটাকে অ্যাটেনশান ডাইভারশন বলে।’

শুক্রবার (১৩ আগস্ট) বিকেল কেন্দ্রীয় শহীদ মিনারে এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। “অবিলম্বে সবার জন্য টিকা, সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দাও, নিম্ন আয়ের মানুষের জন্য রেশনিং ও জনজীবন সচল রাখার ৩ দফা কর্মসূচি বাস্তবায়নের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাফরুল্লাহ অভিযোগ করেন, ‘গোয়েন্দা বাহিনী অন্যদিকে দৃষ্টি সরিয়ে দেওয়ার জন্য তারা পরীমণি আবিষ্কার করেছে, তারা সম্রাট আবিষ্কার করেছে, এখানেও তাই হয়েছে।’

তিনি বলেন, ‘করোনার টিকা দিতে না পারেন, ডেঙ্গুর চিকিৎসা করুন। মশারি দিন। প্যারাসিটামল দিন। ডেঙ্গুর চিকিৎসা করতে বেশি কিছু লাগবে না। আপনাকে অনুরোধ করছি ১ লক্ষ মশারি গরিবের মাঝে বিতরণ করেন। ১০ লক্ষ প্যারাসিটামল দিন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে জাফরুল্লাহ বলেন, ‘ক্ষমতা চিরকাল থাকবে না। তখন সুষ্ঠুভাবে টিকা না দেওয়ার অপরাধে আপনারও বিচার হতে পারে। সেই দণ্ড হবে খালেদা জিয়ার দণ্ডের চাইতে বেশি। সেদিন আপনার পাশে আমাদের মতো কয়েকজন ছাড়া কাউকে পাবেন না। যেমন বঙ্গবন্ধুর মৃত্যুর পর কাদের সিদ্দিকী ছাড়া কেউ আওয়াজ করেনি। কাজেই ক্ষমা করতে শিখুন। ভুলে গেলে চলবে না, বঙ্গবন্ধু সবচেয়ে বড় অপরাধী ভুট্টোকেও ক্ষমা করেছিল।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, জেএসডি‘র কার্যকরী সভাপতি সা কা ম আনিছুর রহমান খান ও ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু প্রমুখ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin