বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

আইসিটি মামলায় হাজিরা দিলেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবীর

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৩৬২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা আইসিটি মামলা করেন পুলিশ। এই মামলায় নিয়মিত হাজিরা দিচ্ছেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি’র সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলমগীর কবীর। মঙ্গলবার তিনি রাজশাহীতে গঠিত বিশেষ সাইবার ট্রাইব্যুনালে হাজিরা দেন। অত্র ট্রাইব্যুানালের বিচারক জিয়াউর রহমান আগামী ৪এপ্রিল পুণরায় হাজিরার তারিখ দেন বলে জানান তাঁর আইনজীবী।

এদিকে সাবেক প্রতিমন্ত্রী বলেন, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বরাবরের ন্যায় নওগাঁ-৬ আসন (আত্রাই-রানীনগর) থেকে নির্বাচনে অংশগ্রহন করেন। কিন্তু নির্বাচনের পূর্বের রাতে (২৯ ডিসেম্বর) রাজশাহী থেকে একজন মেজরের নেতৃত্বে গোয়েন্দা শাখার সদস্যরা ও সদর থানার অফিসার ইনচার্জ তাঁর নিজ বাড়িতে যান এবং তাঁর বাড়ি সারারাত ঘেরাও করে রাখেন। তাঁকে কোথাও বের হতে দেননি তারা। সকাল পর্যন্ত তাঁকে নিজ বাড়িতে আটক করে রাখেন তারা।

তিনি আরো বলেন, আইনশৃংখলা বাহিনী সেদিন তাঁর মোবাইলসহ বাড়িতে বসবাসকারী সকলের মোবাইল জব্দ করে নেন। পরে তাঁর নামে সকালের ভোট রাতে হয়েছে মর্মে গুজব ছড়ানোর অভিযোগ এনে আইসিটি আইনে মামলা দায়ের করেন। কিন্তু তাঁর মোবাইল ফরেনসিক পরীক্ষা করে এ ধরনের কোন প্রকার তথ্য পায়নি বলে জানান তিনি। স্বাক্ষীরাও তাঁর পক্ষে স্বাক্ষ্য দিয়েছেন বলে জানান। বর্তমানে তিনি জামিনে আছেন। নিয়মিত হাজিরা দিচ্ছেন। আরো স্বাক্ষ্য গ্রহন চলছে। শেষ হলে তিনি ন্যায় বিচার পাবেন বলে আশা করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin