শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবার হরিয়ানে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসক ঈশাকে মোহনপুর বিএনপির সম্মাননা প্রদান খেলাধুলা তরুণ সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করে: এমপি মিলন রাষ্ট্রীয় সফরে রাজশাহীতে দুই মন্ত্রী ॥ শাহ মখদুম বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা বোয়ালিয়া থানা পূর্ব জিয়া মঞ্চের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রাজশাহীতে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন  পরিবেশবান্ধব কৃষি চর্চাই ভবিষ্যৎ কৃষির মূল ভিত্তি: এমপি মিলন নওহাটায় সংসদ সংদস্য মিলনকে সংবর্ধনা প্রদান স্টেশনে র‌্যাম্প স্থাপনের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন বরখাস্ত অধ্যক্ষের আবেদনে সভাপতি নিয়োগ, কাকনহাট মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের ক্ষোভ

আড়ানী পৌর বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ২৭৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর আড়ানী পৌর বিএনপি’র উদ্যোগে আড়ানী মাদ্রাসা প্রাঙ্গনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ইফতার ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জল বলেন, এই সরকার বিভিন্ন স্থানে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়ার মাহফিল করতে দিচ্ছেনা। নজিরবিহিন ভাবে বাধা প্রদান করছে। এতে এই বিনা ভোটের সরকারের দেউলিয়াত্বের আলামত পাওয়া যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

প্রধান অতিথি আরো বলেন, যতই বাধা আসুক। বিএনপি ও সমমনা দলের যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন কোনভাবেই রোধ পারবেনা এই ফ্যাসিস্ট সরকার। বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার হরতাল করার। সেই হরতাল যাতে বিরোধী দলের কেউ করতে না পারে তারজন্য আইন করছে এই বাকশালী সরকার। যতই কালা আইন করুক বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন এবং সমমনা দল একত্রিতভাবে রোজার ঈদের পরে এক দফা দাবী আদায়ে আন্দোলন শুরু করবে।

নির্দলীয় তত্বাবধায়ক সরকার ও দশ দফা দাবী আদায়ের আন্দোলনে জীবন বাজি রেখে সবাইকে রাজপাথে থাকার আহাবন জানান তিনি। বক্তব্য শেষে তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দেশ, জাতী ও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনসহ সকল অসুস্থ নেতাকর্মী ও সাধারণ জনগণের সুস্থ্যতা ও নিহত নেতাকর্মীরসহ সকল মৃতব্যক্তির রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। শেষে সবাইকে সাথে নিয়ে প্রধান অতিথি ইফতার করেন।

অনুষ্ঠানে আড়ানী পৌর বিএনপি’র আহ্বায়ক জাহিদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, চারঘাট উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মুরাদ পাশা, আড়ানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নাসির উদ্দিন, বাঘা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল-মামুন, চারঘাট উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবন, আড়ানী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক, আড়ানী পৌর যুবদলের সাবেক সভাপতি রুহুল আমিন, চারঘাট উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেন, বাঘা উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক হিটলার মন্ডল, আড়ানী পৌর ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল হোসেন ও আড়ানী পৌর যুবদলের নেতা রকি।

এছাড়াও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আড়ানী পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin