বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

আদিবাসী ছাত্র পরিষদ রাবি’র মানববন্ধন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৬৬৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ১ম ও ২য় শ্রেণীর সরকারি চাকরিতে ৫% আদিবাসী কোটা পূনর্বহালের দাবিতে আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী বিশ^বিদ্যালয় কমিটি বৃহস্পতিবার সকাল ১১টায় রাজশাহী বিশ^বিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী বিশ^বিদ্যালয় কমিটির সভাপতি সুশান্ত মাহাতোর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, কেন্দ্রীয় সদস্য বিভুতি ভুষণ মাহাতো, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান, সাধারণ সম্পাদক তরুন মুন্ডা, দপ্তর সম্পাদক পলাশ পাহান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দেবতা হেমব্রম, রাজশাহী বিশ^বিদ্যালয় কমিটির সহ-সভাপতি কলাবতি মাহাতো, সাধারণ সম্পাদক লখিন সরদার, সাংগঠনিক সম্পাদক দিবাসঞ্জিত সরদার, নারী বিষয়ক সম্পাদক তৃষা হেমব্রম, কেন্দ্রীয় সদস্য অনিল গজার ও সদস্য যাচিন্তা সরেন।
সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, পাহাড়ি আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক জীনিস চাকমা, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক বিজয় চাকমা, সদস্য সুব্রদেব চাকমা ও লিংকন মারমা প্রমুখ।
বক্তারা ৪০তম বিসিএস পরীক্ষার চুড়ান্ত তালিকায় কোন আদিবাসী প্রার্থীকে সুপারিশ না করার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানান। ১ম ও ২য় শ্রেণীর সরকারি চাকরিতে আদিবাসীদের ৫% কোটা তুলে দেওয়ার কারনে আজকে কোন আদিবাসী প্রার্থীকে সুপারিশ করা হয় নি। আদিবাসীদের এই কোটা পূনর্বহালের দাবি জানান তারা। তারা বলেন আদিবাসীদের কোটা বাতিল করার এখনো সময় হয় নি। কারন আদিবাসীরা এখনো উন্নয়নের প্রান্তিক পর্যায়ে রয়েছেন। তাদের শিক্ষা এবং চাকরির যথেষ্ট প্রয়োজন রয়েছে। আদিবাসীদের উপর সরকারের বিমাতা সুলভ আচরনের প্রতিবাদ জানান। ৪০ তম বিসিএস পরীক্ষার চুড়ান্ত তালিকায় আদিবাসীদের পুর্নবিবেচনা করে ফলাফল প্রকাশ করার জোর দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
সেইসাথে একই বিষয় নিয়ে আগামী ১১ এপ্রিল ২০২২ তারিখে আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে, রাজশাহীর সাহেব বাজার জিরোপয়েন্টে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে ঘোষনা দেন তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin