শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবার হরিয়ানে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসক ঈশাকে মোহনপুর বিএনপির সম্মাননা প্রদান খেলাধুলা তরুণ সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করে: এমপি মিলন রাষ্ট্রীয় সফরে রাজশাহীতে দুই মন্ত্রী ॥ শাহ মখদুম বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা বোয়ালিয়া থানা পূর্ব জিয়া মঞ্চের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রাজশাহীতে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন  পরিবেশবান্ধব কৃষি চর্চাই ভবিষ্যৎ কৃষির মূল ভিত্তি: এমপি মিলন নওহাটায় সংসদ সংদস্য মিলনকে সংবর্ধনা প্রদান স্টেশনে র‌্যাম্প স্থাপনের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন বরখাস্ত অধ্যক্ষের আবেদনে সভাপতি নিয়োগ, কাকনহাট মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের ক্ষোভ

আদিবাসী বীর মুক্তিযোদ্ধার বাড়ী হামলা ও লুটপাট

  • প্রকাশ সময় শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৭৭ বার দেখা হয়েছে

সুপ্রভাত রাজশাহী

বিশেষ প্রতিনিধি:নাটোর সদর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আদিবাসী বীর মুক্তিযোদ্ধার ছেলে ও নাতিকে মারধর, বাড়ীতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার তেলকুপি পাচানীপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী বিকাশ পাহান একই এলাকার মৃত বীর মুক্তিযোদ্ধা মৃত সুবাস পাহানের ছেলে ও পলাশ পাহান সম্পর্কে বীর মুক্তিযোদ্ধার নাতি। অন্যদিকে পলাশ একই এলাকার ভুপেন পাহানের ছেলে।

ভুক্তভোগী পলাশের মা অনি বালা পাহান ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে জাতপাত বিষয়কে কেন্দ্র করে ভুক্তভোগী বিকাশ পাহান ও পলাশ পাহানের সাথে একই এলাকার জালালের ছেলে জীবন ও তার বন্ধু সাহাদতের বাক বিতন্ডা হয়। ভুক্তভোগীরা দাবি করে জানান, এসময় হামলাকারীরা ভুক্তভোগীদের নিচু জাতের বলে গালি দেয় এবং তাদেরকে দেখে নেওয়ার হুমকি দেয়। পরে ভুক্তভোগীরা হুমকির প্রতিবাদ করলে জীবন, শাহাদত এবং সমর্থকরা ভুক্তভোগীদের উপর হামলা চালিয়ে আহত করে। ভুক্তভোগীরা দাবি করে আরো জানান, হামলাকারীরা বিকালে পুনরায় বীর মুক্তিযোদ্ধা সুবাস পাহানের বাড়ীতে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এসময় তারা ৩টি ঘরের টিনের বেড়া কুপিয়ে নষ্ট, টেলিভিশন ও অন্যান্য আসবাবপত্র ভাংচুর এবং নগদ ৮০ হাজার টাকা লুটপাট করে পালিয়ে যায়। এই ঘটনায় বিকাশ পাহান বাদী হয়ে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

স্থানীয় ইউপি সদস্য শাহ আলম দুখা জানান, এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তুমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জানান, মুক্তিযোদ্ধার বাড়ীতে এই ধরনের হামলা চালানো একদম উচিত হয়নি। প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

অভিযুক্ত জীবন ও শাহদতের সাথে মোবাইলে একাধিকবার যোগাযোগ করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।


নাটোর সদর থানার উপ-পরিদর্শক মাহবুব হাসান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এই বিষয়ে ভুক্তভোগী বিকাশ পাহান বাদী হয়ে একটি অভিযোগ জমা দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জে.সি/সুপ্রভাত রাজশাহী

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin