রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

আরএমপি’র শাহমখদুম ক্রাইম বিভাগের উদ্যোগে পবা থানার বৃক্ষরোপন

  • প্রকাশ সময় শনিবার, ১২ জুন, ২০২১
  • ৫৪১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: এ বছর মুজিব বর্ষে দেশকে সবুজে শোভিত করে ফেলতে জাতীয় বৃক্ষরোপন অভিযানের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘মুজিব বর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’। এই প্রতিপাদ্য নিয়ে রাজশাহীতে আরএমপি’র শাহমখদুম ক্রাইম বিভাগের তিন থানার উদ্যোগে পালিত হলো বৃক্ষরোপণ অভিযান। আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক পবা থানা এলাকায় ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপন করেন।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পবা থানার আয়োজনে রাজশাহী-নওগাঁ মহাসড়কে পবা থানার মদনহাটি রাস্তার ধারে এবং থানা প্রাঙ্গনে ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপন করেন। এসময় পুলিশ কমিশনার বাংলাদেশের পরিবেশ রক্ষায় বিভিন্ন ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপনের উপর গুরুত্বারোপ করেন এবং গাছোর চারা রোপন ও পরিচর্জা করতে উপস্থিত সকলকে আহবান জানান।


বৃক্ষরোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মজিদ আলী বিপিএম ও উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মুহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (মতিহার) হাফিজুল ইসলাম ,নওহাটা সরকারি ডিগ্রী কলেজের প্রিন্সিপাল আব্দুল খালেক, নওহাটা পৌরসভার মেয়র হাফিজুর রহমান হাফিজ, পবা থানা পবা থানার (ওসি তদন্ত) বানী ইসরাইলসহ শাহমখদুম ক্রাইম বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাগণ। এছাড়াও দেশের শান্তি কামনায় এবং বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়্যু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin