রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

ইনসাব রাজশাহী জেলা শাখার দোয়া ও ইফতার মাহফিল

  • প্রকাশ সময় বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ৪৪৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) রাজশাহী জেলা শাখার আয়োজনে মঙ্গলবার দোয়া ও ইফতার মাহফিল এবং মেয়ের বিয়ে ও চিকিৎসার জন্য শ্রমিকদের মধ্যে নগদ অর্থ প্রদান করা হয়। ইনসাব রাজশাহী জেলা শাখার সভাপতি নবাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনসাব কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিউল ইসলাম রবি।

ইনসাব রাজশাহী জেলা শাখার কার্যকরী সভাপতি আজিজুল হক বাঙ্গালীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনসাব রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ন রেজা জেনু, সহ-সভাপতি নাসির, সাহেব আলী ও কাওসার আলী লাফা, যুগ্ম সাধারণ সম্পাদক কাজেম আলী ও আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, অর্থ সম্পাদক মুকুল ও প্রচার সম্পাদক বাবলু পল্টু। এছাড়াও দোয়া ও ইফতার মাহফিলে ইনসাব এর অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকগণ উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথি ও সভাপতি তাঁদের বক্তব্যে বলেন, প্রতিবছরের ন্যায় এবারও দোয়া ও ইফতার মাহফিল করা হলো। আগামীতের এই ধরনের কর্মসূচী চলমান থাকবে বলে উল্লেখ করেন তাঁরা। বক্তব্য শেষে ইনসাব এর সকল মৃত শ্রমিকসহ সকল মৃত মুসলিমদের আত্মার মাগফিরাত, জীবিত শ্রমিকদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin