নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর ভদ্রার মোড় এলাকায় অবস্থিত একটি ফাস্টফুড দোকানে ইসলামপুর বয়েজ টিমের খেলোয়াড়দের মধ্যে জার্সি প্রদান করা হয়। মেসার্স জনতা বস্ত্রালয়ের সার্বিক সহযোগিতায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সারওয়ার হোসেন পলাশ। এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ, ক্রীড়ামোদি ও খেলোয়ারগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা যুব সমাজকে যেমন মাদক ও অন্যায় কাজ থেকে বিরত রাখে, তেমনি শরীর গঠনে গুরুত্বপূর্ন ভূমিকা রাখে। সারা বছর কোন কোন খেলাধুলা আয়োজনের মাধ্যমে যুব সমাজকে পড়ালেখার পাশাপাশি খেলাতে ব্যাস্ত রাখার আহ্বান জানান তিনি। উল্লেখ্য নগরীর প্যারামাউন্ড বিদ্যালয় মাঠে চন্দ্রিমা কাপ পা-গোলি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। এই টুর্নামেন্টে অত্র ক্লাব অংশগ্রহন করছে।