শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবার হরিয়ানে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসক ঈশাকে মোহনপুর বিএনপির সম্মাননা প্রদান খেলাধুলা তরুণ সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করে: এমপি মিলন রাষ্ট্রীয় সফরে রাজশাহীতে দুই মন্ত্রী ॥ শাহ মখদুম বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা বোয়ালিয়া থানা পূর্ব জিয়া মঞ্চের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রাজশাহীতে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন  পরিবেশবান্ধব কৃষি চর্চাই ভবিষ্যৎ কৃষির মূল ভিত্তি: এমপি মিলন নওহাটায় সংসদ সংদস্য মিলনকে সংবর্ধনা প্রদান স্টেশনে র‌্যাম্প স্থাপনের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন বরখাস্ত অধ্যক্ষের আবেদনে সভাপতি নিয়োগ, কাকনহাট মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের ক্ষোভ

উদ্ভট নামের কারণে বিশ্বজুড়ে পরিচিত এই শিশু!

  • প্রকাশ সময় শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ৫৫০ বার দেখা হয়েছে

নামে কী আসে যায়, বলেছিলেন শেকসপীয়র। কিন্তু বাস্তবে বাবা-মায়ের দেওয়া সাধের নামটার যে একেবারেই কোনো ভূমিকা নেই, তা নয়। নাম ছাড়া কি চলে! চলতে ফিরতে, উঠতে বসতে ঐ নামটুকুই যে সব।

পরিচয়ের ধারক ও বাহক এই নামটা। তাই জন্মের পর ভেবেচিন্তেই রাখেন বাবা-মা। শিশুর সে সময় নিজের নামকরণে কোনো হাত থাকে না ঠিকই, কিন্তু বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে সেই নামই হয়ে ওঠে তার সম্বল। সবাই চান তার সন্তানের নামটা হোক বাকিদের চেয়ে আলাদা। অভিনব নাম রাখতে গিয়ে ইন্দোনেশিয়ার এক দম্পতি নিজেদের বাচ্চার এমন নাম রেখে ফেলেছেন, যে তা জিতে নিয়েছে সবচেয়ে উদ্ভট নামের খেতাব।

ইন্দোনেশিয়ার সেই শিশু গুগল

ইন্দোনেশিয়ার সেই শিশু গুগল

ইন্দোনেশিয়ার সেই শিশুর নাম হলো ‘গুগল ’। শিশুটির জন্ম ৩০ নভেম্বর, ২০১৮ সালে। নামের কোনো প্রথম বা শেষ অংশ নেই। তার নাম শুধুই গুগল। কোনো পদবী ব্যবহার করে না সে। গুগল পৃথিবীর সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন। কথায় কথায় যে কোনো কিছু জানতে ভরসা গুগল। হেন এমন কোনো জিনিস নেই যা গুগল জানে না।

সবজান্তা এই গুগলকেই ছেলের নাম হিসেবে বেছে নিয়েছেন ইন্দোনেশিয়ার দম্পতি। এই নাম পেয়েছে উদ্ভটতম নামের অ্যাওয়ার্ড। গুগলের বাবা-মা জানিয়েছেন, প্রযুক্তিভিত্তিক নাম রাখার কথাই ভেবেছিলেন তারা। উইন্ডোজ, মাইক্রোসফট, আইফোন ইত্যাদি নামও বিবেচনা করেছেন। তারপর থিতু হয়েছেন গুগলেই।

সূত্র: দ্য ওয়াল

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin