বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে মাছ বিতরণ করলেন ভূমিমন্ত্রী

  • প্রকাশ সময় শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ২৩৯ বার দেখা হয়েছে
এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে মাছ বিতরণ করেছেন ভূমিমন্ত্রী ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে মাছ বিতরণ করেছেন ভূমিমন্ত্রী ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।

শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসন কার্যালয় সংলগ্ন পুকুরে মাছ শিকার কার্যক্রমের আয়োজন করা হয়। পরে ধরা মাছ ৩টি এতিমখানা ও ৭টি মাদ্রাসার প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, জেলা প্রশাসক আফিয়া আখতারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আয়োজকরা জানান, এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা পূরণ এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin