বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভবন নির্মাণে যারা আইনবহির্ভূত কাজ করবে তাদের আইনের আওতায় আনা হবে: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী আরডিএ এর পক্ষ থেকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা পবায় ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার প্রত্যয় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি শুরু হোক পরিবার থেকে: ইউএনও পবা রাজশাহীতে আন্তর্জাতিক দুর্যোগ দিবস পালিত ভারতীয় ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ সহকারী হাই কমিশনারের পবায় নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও এআই দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ গোদাগাড়ীতে ইউএনও কার্যালয়ে তালার ঘটনায় প্রশাসনের মামলা, দোষীদের শাস্তির দাবিতে বিএনপির বিক্ষোভ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক নিরাপত্তায় গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর রাজশাহীতে শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে গাছের চারা বিতরণ যুবদলের

করোনায় রাজশাহী বিভাগে ২০ জনের মৃত্যু

  • প্রকাশ সময় শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৬০৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী বিভাগের পাঁচ জেলায় এক দিনে ২০ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে বিভিন্ন সময় তারা মারা যান। এ নিয়ে এই বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ৯১০ জনে। এছাড়াও গত ২৪ ঘন্টায় বিভাগের আট জেলায় করোনাভাইরাস পাওয়া গেছে ৮৫১ জনের শরীরে।
শুক্রবার দুপুরে পাঠানো রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় বিভাগে সবচেয়ে বেশী মারা গেছে বগুড়া জেলায় ১১ জন। যা জেলার সব রেকর্ড ছাড়িয়েছে। এর আগের দিন বৃহস্পতিবার এ জেলায় মৃতের সংখ্যা ছিল পাঁচজন।
এছাড়াও গত ২৪ ঘন্টায় রাজশাহীতে চারজন, চাঁপাইনবাবগঞ্জে একজন, নওগাঁয় তিনজন ও নাটোরে একজনের মৃত্যু হয়েছে। এদিন জয়পুরহাট, পাবনা ও সিরাজগঞ্জ জেলায় কেউ মারা যায়নি।
অপরদিকে, রাজশাহী বিভাগের আট জেলায় একদিনে ৮৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশী সনাক্ত হয়েছে পাবনায় ২৪৪ জন। বাকি জেলাগুলোর মধ্যে, রাজশাহীতে ২৪১ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪০ জন, নওগাঁয় ৪৯ জন, নাটোরে ৭৮ জন, জয়পুরহাটে ৩১ জন, বগুড়ায় ১০০ জন, সিরাজগঞ্জে ৬৮ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্ত বেড়ে দাঁড়াল ৫৭ হাজার ৮৮৪ জনে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin