নিজম্ব প্রতিবেদক: গোদাগাড়ীর কাঁকনহাট উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবারের ন্যায় এবারও শুরু হয়েছে দুইদিনব্যাপি ফ্রেন্ডশীপ গ্রুপ ফুটবল টূর্ণামেন্ট। শনিবার সকাল ১০টায় এই টূর্ণামেন্টের উদ্বোধন করেন কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সভাপতি, কাঁকনহাট পৌরসভার তিনবারের সাবেক সফল মেয়র বিশিষ্ট ক্রীড়াবিদ ও সংগঠক আলহাজ্ব আব্দুল মজিদ মাস্টার। এবারেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ১৬দল অংশ গ্রহন করছে। আজ রোববার চুড়ান্ত পর্বের মাধ্যেমে এই টূর্ণামেন্ট শেষ হবে।
ফ্রেন্ডশীপ বহুমুখী উন্নয়ন সংস্থার আয়োজনে উদ্বোধনীতে উপস্থিত ছিলেন কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবীর, কাঁকন পৌর কৃষক দলের সভাপতি ও পৌর ২নং ওয়ার্ড কাউন্সিলর কল্লোল হোসেন, কাঁকনহাট পৌর যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম মাস্টার, কাঁকনহাট পৌর শ্রমিক লীগের সভাপতি সাইফুর রহমান বকুল, বিশিষ্ট ক্রীড়ামোদি ও কাঁকনহাট পৌরসভার সাবেক কাউন্সিলর সাদিকুল ইসলাম সেলিম ও ফ্রেন্ডশীপ বহুমুখী উন্নয়ন সংস্থার সভাপতি ইসমাইল হোসেন। এছাড়াও আয়োজক সংস্থার সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্য, পৌর কাউন্সিলরবৃন্দ, সুশিল সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে আব্দুল মজিদ বলেন, ক্রীড়ার মাধ্যমে ভ্রাতৃত্ববোধ যেমন তৈরী হয় তেমনি একটি অতি সহজে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করে। শুধু তাই নয় খেলাধুলায় ব্যস্ত থাকলে যেমন শরীর ও মন ভাল থাকে, তেমনি মাদক থেকেও দূরে থাকা যায়। এজন্য যুবসমাজেকে মাদক ছেড়ে লেখাপড়া খেলাধুলায় মনোনিবেশ করার পরামর্শ দেন তিনি। বক্তব্য শেষে তিনি পা দিয়ে ফুটবল গড়িয়ে দিয়ে এর উদ্বোধন করেন।