বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

কাঁকনহাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন

  • প্রকাশ সময় শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ৫৮৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী গোদাগাড়ীর কাঁকনহাট পৌর আওয়ামী লীগের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবসের সুবর্নজয়ন্তী দিবস উদযাপন করা হয়। আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টায় কাঁকনহাট পৌর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বর্নাঢ্য র‌্যালি বের করে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা প্রাঙ্গনের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন নেতৃবৃন্দ।

শ্রদ্ধাঞ্জলী শেষে কার্যালয়ের সামনের মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ন কবীর। প্রধান অতিথি হিসেবে মোবাইলে কাঁকনবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিন বারের সফল পৌর মেয়র ও কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ মাস্টার।

কাঁকনহাট পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শওকত এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মালেক মাস্টার, পৌর মুক্তিযোদ্ধা কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা এস.এম মহসিন আলী খান, বীর মুক্তিযোদ্ধা লুঃফর রহমান, কাঁকনহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম, ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জালাল উদ্দিন দেওয়ান, গোদাগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, পৌর কৃষক লীগ সভাপতি ও পৌর ২নং ওয়ার্ড কাউন্সিলর কল্লোল মোল্লা, সাধারণ সম্পাদক মাজদার হোসন জনি ও যুবলীগ সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম মাস্টার।

উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান বকুল, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোজাহার আলী, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম মাস্টার, পৌর ৯নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান, ৮নং ওয়ার্ড কাউন্সিলর আনারুল ইসলাম ও ৫নং ওয়ার্ড কাউন্সিলর আরশেদ আলী, পৌর মহিলা লীগের সাধারণ সম্পাদক মর্জিনা বেগম, পৌর ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান ও সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও আওয়ামী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় মহান মুক্তিযুদ্ধে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ও তাঁর বলিষ্ট ভূমিকা ও ৭ মার্চের ভাষন সম্পর্কে আলোকপাত করেন সভাপতি। তিনি বলেন, বঙ্গবন্ধু জন্ম না নিলে বাংলাদেশ হত না। জাতীর জনকের স্বপ্ন বাস্তবায়ন করছেন তাঁরই সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। দেশের অভূতপূর্ব উন্নয়ন এবং বাংলাদেশ আওয়ামী লীগের অবস্থান দেখে একটি কুচক্রী মহল নানাবীধ অপপ্রচার চালাচ্ছে।

এই সকল সুবিধাবাদী মানুষ থেকে দূরে থাকার আহবান জানান তিনি। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী রাখতে সকল বাধা উপেক্ষা করে উন্নয়নের সাথে থাকার আহবান জানান সভাপতি। শেষে সপথ করেন সবাই এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin