শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবার হরিয়ানে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসক ঈশাকে মোহনপুর বিএনপির সম্মাননা প্রদান খেলাধুলা তরুণ সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করে: এমপি মিলন রাষ্ট্রীয় সফরে রাজশাহীতে দুই মন্ত্রী ॥ শাহ মখদুম বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা বোয়ালিয়া থানা পূর্ব জিয়া মঞ্চের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রাজশাহীতে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন  পরিবেশবান্ধব কৃষি চর্চাই ভবিষ্যৎ কৃষির মূল ভিত্তি: এমপি মিলন নওহাটায় সংসদ সংদস্য মিলনকে সংবর্ধনা প্রদান স্টেশনে র‌্যাম্প স্থাপনের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন বরখাস্ত অধ্যক্ষের আবেদনে সভাপতি নিয়োগ, কাকনহাট মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের ক্ষোভ

কাঁকনহাট পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা

  • প্রকাশ সময় রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ৪৬১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কাঁকনহাট পৌর আওয়ামী লীগের আয়োজনে শনিবার দিনব্যাপি বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। কাঁকনহাট পৌর অডিটরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সভাপতি, পৌর সাবেক মেয়র আলহাজ¦ আব্দুল মজিদ মাস্টার। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ন কবীরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য আব্দুর রশিদ, কাঁকনহাট পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শওকত, পৌর মুক্তিযোদ্ধা কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা এস.এম মহসিন খান, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম মাস্টার, পৌর কৃষকলীগের সভাপতি কল্লোল হোসেন ও শ্রমিক লীগের সভাপতি সাইফুর রহমান বকুল।
আরো উপস্থিত ছিলেন কাঁকনহাট ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল জালাল উদ্দিন দেওয়ান, কাঁকনহাট পৌরসভার সাবেক কাউন্সিলর ওয়াহিদা সুলতানা লাবনীসহ পৌর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভাপতি তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন, আওয়ামী লীগ হচ্ছে ঐতিবাহী একটি স্বাধীনতাকামী দল । এই দলের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়ে বাংলাদেশ নামে একটি ভূখন্ড সৃষ্টি করে গেছেন। তাঁরই সুযোগ্য কন্যা বাংলাদেশের উন্নয়নের রুপকার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাবার স্বপ্ন পুরণ করে চলেছেন। বাংলাদেশ এখন একটি উন্নত রাষ্ট্রের দিকে ধাবিত হচ্ছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্্ের পরিণত করতে প্রধানমন্ত্রী দিনরাত কাজ করে যাচ্ছেন বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, অবশিষ্ট কাজ ও দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে আগামী নির্বাচন আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। এখন থেকে দলের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। দলকে ক্ষমতায় এবং জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে হলে সকল দ্বিধাদন্দ ভূলে একসাথে সবাইকে কাজ করার আহ্বান জানান সভাপতি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin