শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবার হরিয়ানে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসক ঈশাকে মোহনপুর বিএনপির সম্মাননা প্রদান খেলাধুলা তরুণ সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করে: এমপি মিলন রাষ্ট্রীয় সফরে রাজশাহীতে দুই মন্ত্রী ॥ শাহ মখদুম বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা বোয়ালিয়া থানা পূর্ব জিয়া মঞ্চের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রাজশাহীতে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন  পরিবেশবান্ধব কৃষি চর্চাই ভবিষ্যৎ কৃষির মূল ভিত্তি: এমপি মিলন নওহাটায় সংসদ সংদস্য মিলনকে সংবর্ধনা প্রদান স্টেশনে র‌্যাম্প স্থাপনের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন বরখাস্ত অধ্যক্ষের আবেদনে সভাপতি নিয়োগ, কাকনহাট মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের ক্ষোভ

গণসমাবেশ সফল করতে চারঘাট উপজেলা ও পৌর বিএনপি’র প্রস্তুতিমূলক সভা

  • প্রকাশ সময় সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ৭৬৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ৩ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। নজিরবিহীন বিদ্যুৎ লোডশেডি, জ্বালানি মূল্যবৃদ্ধি, নিত্য পণ্য মূল্য বৃদ্ধি, গণপরিবহন ভাড়া বৃদ্ধি, পুলিশের গুলিতে দেশব্যাপী বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীদের হত্যার প্রতিবাদ ও গণতন্ত্রের মাতা দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই গণ সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশ সফল করতে চারঘাট উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চারঘাট উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ইউনুছ আলী তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মুরাদ পাশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর কৃষকদলের সাবেক আহ্বায়ক ওয়াদুদ হাসান পিন্টু, চারঘাট পৌর বিএনপি’র সাবেক সভাপতি কায়েম উদ্দিন সরকার ও রাজশাহী জেলা বিএনপি’র সাবেক সদস্য আকবর আলী সরকার।

আরো উপস্থিত ছিলেন চারঘাট পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জহুরুল হক জহুর, সলুয়া ইউনিয়ন বিএনপি নেতা রবিউল ইসলাম, ইউসুফপুর ইউনিয়ন বিএনপি নেতা মাইনুল ইসলাম রবি, চারঘাট পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশিদুজ্জামান তিতাস, চারঘাট উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেন, আহসানুল হক রাজিব, চারঘাট পৌর যুবদলের সদস্য সচিব হাসান আলমগীর, ইউসুফপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিলন হোসেন, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সজীব জাহান রাসেল, রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আতিক হোসেন, ইউসুবপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শরিফুল ইসলাম শরীফ ও চারঘাট পৌর ছাত্রদলের সদস্য সচিব শামীম ইসলাম। সভা সঞ্চালনা করেন চারঘাট উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবন।

প্রধান অতিথির বক্তব্যে উজ্জল বলেন, আগামী ৩ডিসেম্বর রাজশাহী গণসমাবেশ থেকে শুরু হবে এই ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলন। আর ঢাকার ১০ তারিখের মহাসমাবেশের মধ্যে দিয়েই সরকারকে বিতারিত করে গণতন্ত্র পুনণরুদ্ধার, দেশের মানুষকে এই নিশিরাতের সরকারের কবল থেকে রক্ষা, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে।

সেইসাথে ইভিএম বাতিল ও নিদর্লীয় নিরপেক্ষ সরকার গঠন এবং এই নির্বাচন কমিশনকে বাতিল করে নয়া নির্বাচন কমিশন গঠন করে আগামী সংসদ নির্বাচনসহ সকল নির্বাচন করার ব্যবস্থা করা হবে। এ জন্য এই সমাবেশের গুরুত্ব অপরিসিম। যেকোন মূল্যে সকল বাধা অতিক্রম করে সময়মত সভাস্থলে আসার জন্য উপস্থিত নেতাকর্মী ও এলাকাবাসীকে তিনি অনুরোধ করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin