রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

গোদাগাড়ীর পাকড়ীতে ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২১৮ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: “অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষৎ বির্নিমাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহী গোদাগাড়ীর পাকড়ীতে কারিতাস রাজশাহী অঞ্চলের এসডিডিবি প্রকল্পের আয়োজনে আলোচনা সভার পুর্বে র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে পাকড়ী খোলা মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস রাজশাহী অঞ্চলের আলোকিত শিশু প্রকল্পের পিও রুথ রেন্সি হাঁসদা। সভাপতিত্ব করেন পাকড়ী উন্নয়ন কমিটির সভাপতি নাসির উদ্দিন।

বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন সুরশুনিপাড়া মিশনের ফাদার সাগর কোড়াইয়া, পাকড়ী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল গাফ্ফার ও পাকড়ী ইউপি সদস্য আব্দুল জলিল। রাজশাহী অঞ্চলের এসডিডিবি প্রকল্পের স্বেচ্ছাসেবক দাউদ চড়ের সার্বিক সহযোগীতায় কর্মএলাকার ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে প্রতিবন্ধী ব্যক্তি ও তার পরিবারের সদস্য এবং সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি প্রতিবন্ধীদের সমস্যা ও করণীয় বিষয়ে আলোকপাত কনে। সেইসাথে তাদের পক্ষ থেকে প্রতিবন্ধীদের উন্নয়নে সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস প্রদান করে সকল প্রতিবন্ধীদের সরকারী ভাতা এর আওতায় আনার জন্য অভিভাবকদের পরামর্শ দেন প্রধান অতিথি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin