নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে মঙ্গলবার দিনব্যাপি নানা আয়োজনে সাঁওতাল সম্প্রদায়ের লবান (নবান্ন) উৎসব পালিত হয়। এ উপলক্ষে গোদগাাড়ীর পাঁইতাপুকুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির গবেষনা কর্মকর্তা বেনজামিন টুডু।
বিশেষ অতিথি ছিলেন একাডেমির নির্বাহী সদস্য চিত্তরঞ্জন সরদার ও সুসেন কুমার শ্যামদুয়ার, একাডেমির সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন, পাঁইতাপুকুর গ্রামের গ্রাম প্রধান নরেন সরেন, গোদাগাড়ী উপজেলা পারগানার সাধারণ সম্পাদক দিনেশ হাঁসদা ও একাডেমির সহকারী গবেষণা কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান।

অনুষ্ঠানে নবান্ন উৎসব সম্পর্কে আলোচনা করা হয়। আলোচনা শেষে ক্ষুদ্র নৃগোষ্ঠির শিল্পিদের সমন্বয়ে মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।