নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাকড়ী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। গতকাল রোববার বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে এই সংবর্ধনার আয়োজন করে পাকড়ী ইউনিয়ন পরিষদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র ইউপি নবনির্বাচিত চেয়ারম্যান জালাল উদ্দিন মাস্টার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ওমর ফারুক, গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সদস্য বিপ্লব বাস্কী, গোদাগাড়ী উপজেলা মহিলা যুবলীগের সভাপতি জুবাইদা ইয়াসমিন সুমি, পাকড়ী ইউপি সচিব প্রতিমা মজুমদার, সমাজ সেবক গোলাম রব্বানী, পাকড়ী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ইসাহাক আলী ও হযরত আলী, পাকড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি সোলায়মান ও সাধারণ সম্পাদক গনেশ কিস্কু, যুব মহিলালীগ সভাপতি আমবিয়া খাতুন ও সাধারণ সম্পাদক নাজমা খাতুন।
উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংরক্ষিত আসনের নারী সদস্য সানুয়ারা বেগম, লতিফা বেগম ও মিলিয়ারা বেগম, সাধারণ সদস্যগণ জাবেদ আলী, জয়নুল ইসলাম, মফিজ উদ্দিন, গোলাম রাব্বানী, আব্দুল জব্বার, রেজাউল করিম, নুরুল ইসলাম, ইয়াকুব আলী দুলাল ও কাওসার আলী। এছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান বলেন, তিনি এখন এই ইউনিয়নের চেয়ারম্যান। তিনি দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে ইউনিয়নের উন্নয়ন করতে চান। বিগত চেয়ারম্যান যে আচরণ ও অন্যায় করে গেছেন তাঁর আমলে আর হতে দেয়া হবেনা বলে উল্লেখ করে তিনি। ইউনিয়নের উন্নয়নের জন্য সবার সহযোগিতা কামনা করেন চেয়ারম্যান জালাল উদ্দিন মাস্টার। বক্তব্য শেষে জনগণের সেবা করার জন্য উপস্থিত নেতৃবৃন্দ ও ইউপি সচিব চেয়ারম্যানকে তাঁর চেয়ারে বসিয়ে দেন।