বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভবন নির্মাণে যারা আইনবহির্ভূত কাজ করবে তাদের আইনের আওতায় আনা হবে: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী আরডিএ এর পক্ষ থেকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা পবায় ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার প্রত্যয় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি শুরু হোক পরিবার থেকে: ইউএনও পবা রাজশাহীতে আন্তর্জাতিক দুর্যোগ দিবস পালিত ভারতীয় ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ সহকারী হাই কমিশনারের পবায় নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও এআই দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ গোদাগাড়ীতে ইউএনও কার্যালয়ে তালার ঘটনায় প্রশাসনের মামলা, দোষীদের শাস্তির দাবিতে বিএনপির বিক্ষোভ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক নিরাপত্তায় গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর রাজশাহীতে শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে গাছের চারা বিতরণ যুবদলের

গোদাগাড়ীর রিশিকুল ইউনিয়নে করোনা টিকা কার্যক্রম উদ্বোধন

  • প্রকাশ সময় শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৭২৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সরকারের ঘোষনা অনুযায়ী অন্যান্য ইউনিয়ন পরিষদের ন্যায় রাজশাহী গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নে করোনা ভ্যাকসিন প্রদান শুরু করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে অত্র ইউনিয়নের ১নং ওয়ার্ডের আলোকছত্র প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন রিশিকুল ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম।
এসময়ে তিনি বলেন, সরকারের সর্বশেষ ঘোষনা অনুযায়ী আজ মাত্র একদিনের জন্য টিকা প্রদান করা হয়েছে। ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডে এই কার্যক্রম একযোগে শুরু করা হয়েছে। আজকে বয়স্ক ও প্রতিবন্ধিদের অগ্রাধিকার দেয়া হয়। প্রতিটি কেন্দ্রে দুইশ জন করে মোট ছয়শত জন মানুষকে আজ টিকা প্রদান করা হয়েছে বলে জানান তিনি।


তিনি আরো বলেন, সরকারের ঘোষনা অনুযায়ী চলতি মাসের ১৪ তারিখ থেকে এক সপ্তাহের জন্য আবারও টিকা দেয়া শুরু হবে। তখন সরকারের নির্দেশনা অনুযায়ী জনগণকে টিকা প্রদান শুরু করা হবে বলে জানান চেয়ারম্যান। এ সময়ে তিনটি কেন্দ্রে টিকা নেয়ার জন্য শত শত লোক ভীড় করেন। উপস্থিত জনগণ দ্রুত তাদের টিকার আওতায় আনার জন্য সরকারের প্রতি অনুরোধ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১নং ইউপি সদস্য মজিবুর রহমান, ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রেজউল করিম, ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, রিশিকুল মহিলা লীগের সভাপতি শেফালী মুর্মু, আলোকছত্র প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস ও রিশিকুল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শের আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ ও শিক্ষকগণ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin