শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবার হরিয়ানে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসক ঈশাকে মোহনপুর বিএনপির সম্মাননা প্রদান খেলাধুলা তরুণ সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করে: এমপি মিলন রাষ্ট্রীয় সফরে রাজশাহীতে দুই মন্ত্রী ॥ শাহ মখদুম বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা বোয়ালিয়া থানা পূর্ব জিয়া মঞ্চের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রাজশাহীতে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন  পরিবেশবান্ধব কৃষি চর্চাই ভবিষ্যৎ কৃষির মূল ভিত্তি: এমপি মিলন নওহাটায় সংসদ সংদস্য মিলনকে সংবর্ধনা প্রদান স্টেশনে র‌্যাম্প স্থাপনের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন বরখাস্ত অধ্যক্ষের আবেদনে সভাপতি নিয়োগ, কাকনহাট মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের ক্ষোভ

গোদাগাড়ী থানা পারগানা বাইসির প্রতিষ্ঠাতা সভাপতি বিশ্বনাথ টুডু’র স্মরণসভা

  • প্রকাশ সময় রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ৫০৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নানা আয়োজনের মধ্যে দিয়ে গোদাগাড়ী থানা পারগানা বাইসির প্রতিষ্ঠাতা সভাপতি বিশ্বনাথ টুডুর ষষ্ঠ মৃত্যু বার্ষিকী পালন করা হয়। এ লক্ষে গতকাল গোদাগাড়ী থানা পারগানা বাইসির আয়োজনে সুন্দরপুর যুক্তিপাড়া পারগানা অফিসে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

স্মরণ সভায় উপস্থিত ছিলেন গোদাগাড়ী থানা পারগানা বাইসির সাবেক সচিব জ্ঞানেন্দ্রনাথ হেমরম, আদিবাসী নেতা নন্দলাল টুডু, সুসেন কুমার শ্যামদুয়ার, সুশীল সমাজের প্রতিনিধি আনোয়ার হোসেন, চাকলাদার গাইনা সরেন, মোহনপুর ইউনিয়ন পারগানা সোনাতন সরেন, স্টিফেন মুরমু, এডভোকেট নরেন্দ্রনাথ টুডু, বেনজামিন টুডু, সমাজপতি যোসেফ হেমরম, বিভিন্ন গ্রামের সমাজপতিসহ যুব ও নারী প্রতিনিধিগণ।

স্মরণসভায় সভাপতিত্ব করেন গোদাগাড়ী থানা পারগানা বাবুলাল মুরমু। সঞ্চালনায় ছিলেন গোদাগাড়ী পারগাণার সাধারণ সম্পাদক দীনেশ হাঁসদা। আলোচক ও অংশগ্রহণকারীগণ বিশ্বনাথ টুডুর বর্ণিল ও বর্নাঢ্য কর্মময় জীবনের ওপর আলোকপাত করেন এবং তার জীবনের আদর্শ অনুকরণ করে মানব সেবায় এগিয়ে আসার আহ্বান জানান তারা। এছাড়াও বিশ্বনাথ টুডুর কবরে পুস্পস্তবক অর্পন এবং কবরকে সুন্দর করে সাজানো হয়। সেইসাথে তাঁর আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin