শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী সিল্ক পুনরুদ্ধারে ব্র্যাকের অংশগ্রহণ চাইলেন ভূমিমন্ত্রী মিনু রাজশাহীতে গুটি আম পাড়া শুরু রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী মিনু এগার দলীয় জোট অযথা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: এমপি মিলন চারঘাট উপজেলার চলমান খাল পুনঃখনন পরিদর্শন করলেন জেলা প্রশাসক রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপের মরনোত্তর চেক প্রদান বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভা রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা

চলে গেলেন সাঁন্তাল ভাষায় বরেণ্য লেখক ও ব্যাকরণ প্রণেতা গাব্রিয়েল হাঁসদা

  • প্রকাশ সময় রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৫২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চলে গেলেন সাঁন্তাল ভাষায় বরেণ্য লেখক ও ব্যাকরণ প্রণেতা গাব্রিয়েল হাঁসদা। বিশিষ্ট সান্তালী লেখক ও গবেষক গত ৩ ফেব্রুয়ারী শনিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলে ৭৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে জটিল রোগে ভূগছিলেন। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে সহ নাতী-নাতনী, সহকর্মী ও বহুগুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে সাঁন্তাল সম্প্রদায়সহ সকলের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

রাজশাহী মহানগরীর মোল্লাপাড়ায় তিনি বসবাস করতেন। বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশে দীর্ঘদিন উন্নয়ন কর্মী হিসেবে কাজ করেছেন। রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির নির্বাহী পরিষদ সাবেক সদস্য ছিলেন তিনি। তিনিই বাংলাদেশের প্রথম সান্তালী থেকে বাংলা ডিকশোনারী প্রণোয়ন করেন। তিনি সান্তালী সমাজ ব্যবস্থা ও রীতি নীতি নিয়ে বেশ কয়েকটি বইও লেখেন বলে তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে। তাঁর আরও কিছু বই প্রকাশনায় অপেক্ষায় আছে রয়েছে বলে জানা যায়।

এই গুণি মানুষের আত্মার শান্তি কামনায় রোববার সকাল ১০টায় ধর্মীয় আচার অনুষ্ঠান করা হয়। শেষে বেলা ১২টায় সামাজিক ও খ্রীস্টান রীতি অনুযায়ী আলীগঞ্জ বাগানপাড়া কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin