চারঘাট প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে আইন-শৃংখলা মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা সৈয়দা সামিরার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভুমি নিয়তি রানী কৈরী, চারঘাট পৌর মেয়র একরামুল হক, চারঘাট মডেল থানার তদন্ত ওসি ্আব্দুল লতিফ, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশিকুর রহমান, ইউসুফপুর ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম মাখন।
আরো বক্তব্য রাখেন নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা বেগম, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ ডিজিএম রঞ্জন কুমার সরকার ও থানাপাড়া সোয়ালোজ ডিএস সহকারী পরিচালক মাহমুদা গিনিসহ বিজিবি, শিক্ষক, সুশিল সমাজ এর প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, মাহে রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণ রেখে বাজার মনিটরিং এর মাধ্যমে অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে কোন প্রকার ছাড় দেয়া হবেনা বলে সভায় উল্লেখ করেন তাঁরা।