রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

চারঘাটে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশ সময় সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ১২০১ বার দেখা হয়েছে

চারঘাট প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে পুলিশ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, সোমবার (২৮ ফেব্রুয়ারী) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট মডেল থানার তদন্ত ওসি আব্দুল লতিফ ও এসআই সুজন আলী সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বড়বড়িয়া মধ্যপাড়া থেকে দুইজনকে আটক করে।

পুুলিশ বলেন, রফি নিজ বাড়ীতে কাঁচা গাঁজার গাছ উৎপাদন, চাষবাদ ও পরিচর্যা করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে তারা গেলে রফি পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্স তাকে আটক করে এবং গাঁজা গাছের কান্ড জব্দ করে থানায় নিয়ে আসে। আটককৃতরা হলো বড়বড়িয়া মধ্যপাড়া সিদ্দিক মন্ডল এর ছেলে রফিকুল ইসলাম ওরফে রফি (৩৫) ও মৃত কলিম উদ্দিনের ছেলে শাদল আলী (৪৫)।

উদ্ধারকৃত গাজার আনুমানিক মূল্যে এক লক্ষ একান্ন হাজার পাঁচশত টাকা। এব্যাপারে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহাঙ্গীর আলম বিষিয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে লোক চক্ষুর আড়ালে গাঁজা গাছ রোপন ও চাষাবাদ করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম রফি ও শাদলকে আটক করে সোমবার সকালে জেল-হাজতে প্রেরন করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin