রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

টেস্ট পরীক্ষা ছাড়াই হবে এইচএসসি, ফরম পূরণ শুরু ২৯ জুন

  • প্রকাশ সময় শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৫৭০ বার দেখা হয়েছে

এস. আর. ডেস্ক : বিশ্বব্যাপী কোভিড-১৯ জনিত অতিমারীর কারণে স্বাস্থ্য বিধি মেনে এইচএসসি ও সমমানের ফরম পূরণ শুরু হবে আগামী ২৯ জুন থেকে। বিলম্ব ফি ছাড়াই ফরম পূরণ চলবে ১১ জুলাই পর্যন্ত। স্বাস্থ্যবিধি মেনে এইচএসসির ফরম পূরণ করতে সকল কলেজকে নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ডগুলো।

শুক্রবার (২৫ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর কোনো নির্বাচনী পরীক্ষা হবে না। ফলে নির্বাচনী বা টেস্ট পরীক্ষা সংক্রান্ত কোনো ফি আদায় করা যাবে না।

এ বছর এইচএসসির ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করে দিয়েছে ঢাকা বোর্ড। বিজ্ঞান শাখার জন্য সর্বোচ্চ ২ হাজার ৫শত টাকা, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য সর্বোচ্চ ১ হাজার ৯শত ৪০ টাকা।

তবে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার কোনো পরীক্ষার্থীর চতুর্থ বিষয়ে ব্যাবহারিক পরীক্ষা থাকলে এ ফির সঙ্গে অতিরিক্ত ১৪০ টাকা যুক্ত হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার কোনো শিক্ষার্থীর নৈর্বাচনিক বিষয়ে ব্যাবহারিক থাকলে বিষয়প্রতি আরো ১৪০ টাকা যোগ হবে।

করোনা মহামারির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। কয়েক দফা উদ্যোগ নিয়েও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব হয়নি। গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা না নিয়ে জেএসসি ও এসএসসির ফলাফলের গড় করে ফল প্রকাশ করেছিল সরকার।

তবে গত বছরের মতো এবার ‘অটো পাস’ না দিয়ে বিকল্প মূল্যায়নের কথা বলছে শিক্ষা মন্ত্রণালয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin