রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

ট্রেন চলাচলের সিদ্ধান্ত এখনও হয়নি

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
  • ২৬৯ বার দেখা হয়েছে

 

এস.আর. ডেস্ক: কারফিউ শিথিলের সময়ে স্বল্প দূরত্বে চলাচলকারী কিছু যাত্রীবাহী ট্রেন বৃহস্পতিবার (২৫ জুলাই) থেকে চলানোর সিদ্ধান্ত নেওয়া হলেও তা বাতিল করা হয়েছে। কবে নাগাদ এসব ট্রেন চলাচল শুরু হবে, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতার মধ্যে গত ৭ দিন ধরে সারা দেশে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কারফিউ শিথিলের সময়ে স্বল্প দূরত্বে চলাচলকারী কিছু যাত্রীবাহী ট্রেন বৃহস্পতিবার থেকে চলাচল করতে পারে বলে বুধবার জানিয়েছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবীর।

বৃহস্পতিবার (২৫ জুলাই) রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী বলেন, ট্রেন চলাচলের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ট্রেন চালানোর চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে নিরাপত্তা। সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে মন্ত্রী, সচিব ও সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে কবে থেকে ট্রেন চলাচল করবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin