শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবার হরিয়ানে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসক ঈশাকে মোহনপুর বিএনপির সম্মাননা প্রদান খেলাধুলা তরুণ সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করে: এমপি মিলন রাষ্ট্রীয় সফরে রাজশাহীতে দুই মন্ত্রী ॥ শাহ মখদুম বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা বোয়ালিয়া থানা পূর্ব জিয়া মঞ্চের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রাজশাহীতে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন  পরিবেশবান্ধব কৃষি চর্চাই ভবিষ্যৎ কৃষির মূল ভিত্তি: এমপি মিলন নওহাটায় সংসদ সংদস্য মিলনকে সংবর্ধনা প্রদান স্টেশনে র‌্যাম্প স্থাপনের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন বরখাস্ত অধ্যক্ষের আবেদনে সভাপতি নিয়োগ, কাকনহাট মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের ক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় ৭১ হল শাখার অর্থ সম্পাদক হলেন ওজায়ের আহমেদ

  • প্রকাশ সময় বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৪৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র ভূমি তথা রাজশাহীর কৃতি সন্তান ওজায়ের আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় ৭১ হল শাখার অর্থ সম্পাদক হলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষবর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় একাত্তর হল ছাত্রলীগ সভাপতি সজীবুর রহমান সজীব ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু ইউনুস কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।

গত ২ মার্চ ২০২২ ইং তারিখে, বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের সভাপতি পদে সজীবুর রহমান সজীব এবং সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ আবু ইউনুস কে নির্বাচিত করে হলের আংশিক কমিটি ঘোষনা করা হয়। এতে কেন্দ্রীয় ছাত্রলীগ ও ঢাবি ছাত্রলীগের সভাপতি ও সেক্রেটারির স্বাক্ষর করেন।

ওজায়ের আহমেদ ২০১৬ সালে সরদহ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও ২০১৮ সালে সরদহ মহাবিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সহিত জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হন। ২০১৮-১৯ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত থেকে নেতৃত্বের গুণাবলী বিকশিত করে যাচ্ছেন।

নবনির্বাচিত বিজয় ৭১ হল ছাত্রলীগের অর্থ সম্পাদক ওজায়ের আহমেদ বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত সপ্নের সোনার বাংলা এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে ৪র্থ বিপ্লবকে সামনে রেখে বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সততা ও নিষ্ঠার সাথে তাজ করবেন।

নিজের ব্যক্তিগত চাওয়া পাওয়ার উর্ধ্বে থেকে স্বদেশের নিমিত্তে নিজেকে উৎসর্গ করা এবং দীর্ঘ সময়ের শিক্ষার সংগ্রামকে এগিয়ে নিয়ে একটি সহজলভ্য, বৈজ্ঞানিক গণমুখী বৃত্তিমূলক, কারিগরি, মাতৃভাষা ভিত্তিক সর্বজনীন শিক্ষানীতির প্রতিষ্ঠা ও বাস্তবায়নের সংগ্রামকে ত্বরান্বিত করে আর্থ-সামাজিক উন্নয়নে এগিয়ে নেয়াই তাঁর একমাত্র রাজনৈতিক লক্ষ্য ও উদ্দেশ্য তিনি জানান।

তিনি আরো বলেন, আগামী দ্বাদশ নির্বাচনে যুদ্ধাপরাধী শক্তিকে পরাজিত করে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের বিজয় নিশ্চিতে স্ব-অবস্থান থেকে যথাসাধ্য অবদান রাখা তাঁর পরবর্তী লক্ষ্য। উল্লেখ্য যে, সু-দীর্ঘ ৫ বছর পর হল কমিটি পূর্নাঙ্গ করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সব হলের মধ্যে বিজয় ৭১ হল ছাত্রলীগের কমিটি সর্বপ্রথম পূর্নাঙ্গ করা হয়েছে কলে জানা গেছে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin