শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী সিল্ক পুনরুদ্ধারে ব্র্যাকের অংশগ্রহণ চাইলেন ভূমিমন্ত্রী মিনু রাজশাহীতে গুটি আম পাড়া শুরু রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী মিনু এগার দলীয় জোট অযথা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: এমপি মিলন চারঘাট উপজেলার চলমান খাল পুনঃখনন পরিদর্শন করলেন জেলা প্রশাসক রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপের মরনোত্তর চেক প্রদান বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভা রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা

তানোরে কারিতাস’র ফসলী মাঠ পরিদর্শন

  • প্রকাশ সময় বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ৬৪৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কারিতার রাজশাহী অঞ্চলের তানোরের কর্মএলাকায় ফসলী মাঠ পরিদর্শন রা হয়। বুধবার সকালে বাধাইর ইউনিয়নের নারায়নপুর এলাকার এই মাঠ পদির্শন করেন উপস্থিত অতিথিগণ। জলবায়ু পরিবর্তন জনিত প্রভাব, অভিযোজন ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণ প্রকল্পের আওতায় এবং সরকারী অংশিদারিত্বের মাঠ পরিদর্শন এবং মতবিনিময় কার্যক্রমের আওতায় এই ফসলী মাঠ পরিদর্শন করা হয়।

মাঠ পরিদর্শন করেন গম ও ভূট্টা গভেষনা ইনস্টিটিউট, রাজশাহীর চিপ সাইন্টিফিক অফিসার ড. ইলিয়াছ হোসেন, রাজশাহী বিশ^বিদ্যালয়ের কৃষি অনুষদের প্রফেসর ড. গিয়াস উদ্দিন আহম্মেদ ও কারিতাস রাজশাহী সাফবিন প্রকল্পে ন্যাশনাল কোআর্ডিনেটর এস এম জিল্লুর রহমান। এসময়ে কারিতাস রাজশাহী অঞ্চলের সাফবিন ও পুষ্টি প্রকল্পের কর্মকর্তা ও কর্মীগণ উপস্থিত ছিলেন।

উপস্থিত কর্মকর্তাবৃন্দ মাঠ ফসল গম, সরিষা, মশুরডাল ও মিশ্র সবজি চাষ কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে অতিথিবৃন্দ ৮ টি গ্রাম থেকে আগত ১০৬ জন কৃষক-কৃষানীর সাথে সমস্যাভিত্তিক আলোচনা ও মতবিনিময় করেন। সেইসাথে তাঁরা কৃষি কার্যক্রমের সমস্যা সমাধানসহ কৃষিতে এগিয়ে যাওয়ার জন্য নতুন নতুন প্রযুক্তি সহভাগিতা করেন। পরে দুপুরে প্রকল্প অফিস-মুন্ডুমালায় সাফবিন ও পুষ্টি প্রকল্পের কর্মকর্তা ও কর্মীগণের সাথে মত বিনিময় সভা করেন তাঁর। সভায় বিভিন্ন ফসল সম্পর্কে আলোচনা ও পরামর্শ প্রদান করেন তাঁরা।


উল্লেখ্য, ইতোপূর্বে গম ও ভূট্টা গবেষনা ইনস্টিটিউট থেকে পুষ্টি প্রকল্পের ২৫জন কৃষককে গম চাষে উপকরন, অর্থ, প্রশিক্ষণ ও প্রযুক্তি সহায়তা দেয়া হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin