বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

তিনদিন পর আবার রাজশাহীতে শুরু হয়েছে র‌্যাপিড এ্যান্টিজেন পরীক্ষা

  • প্রকাশ সময় সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৫২৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: টানা তিনদিন বন্ধ থাকার পর আজ সোমবার সকাল ৯টা থেকে রাজশাহীতে আবারও শুরু হয়েছে করোনায় র‌্যাপিড এ্যান্টিজেন টেস্ট। সকাল সাড়ে ১০টার দিকে নগরীর লক্ষ্মীপুর মোড়ের পরীক্ষাবুথ পরিদর্শন করেন রাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু। এ সমেয় উপস্থিত ছিলেন সমাজসেবক সাইনুল হোসেন সাইরান।
পরিদর্শনকালে তিনি বলেন, ক্রমন্বয়ে দেশব্যাপি করোনা মহামারী আকার ধারণ করতে যাচ্ছে। এখনও সতর্ক না হলে এবং সরকারী নির্দেশনা না মানলে ভয়াবহ আকার ধারন করতে পারে। করোনা সংক্রমণ থেকে বাঁচতে পরীক্ষার কোন বিকল্প নাই। আজ থেকে প্রতিদিন নগরীর বিভিন্ন স্থানে পূর্বের ন্যায় এই টেস্ট হবে জানান তিনি। তিনদিন পরীক্ষা বন্ধ থাকায় সাময়িক কষ্টের জন্য জনগণের নিকট তিনি দু:খ্য প্রকাশ করেন।
কাউন্সিলর আরো বলেন, যারা সংক্রমিত হচ্ছেন তারা অবশ্যই নিজ দায়িত্বে চৌদ্দদিন হোম কোরাইন্টাইনে থাকবেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ খাবেন। প্রয়োজনে মেডিকেলে ভর্তি হবেন। এছাড়াও কোন কিছুর দরকার হলে স্ব স্ব ওয়ার্ড কাউন্সিলরের সহযোগিতা নেয়ার পরামর্শ দেন তিনি। সেইসাথে করোনা সংক্রমণ থকে বাঁচতে সরকারী বিধি নিষেধ মেনে চলার আহবান জানান তিনি।
উল্লেখ্য নগরীর আমচত্বর, কাশিয়াডাঙ্গা, লক্ষ্মীপুর, সিএন্ডবি মোড়, সাহেব বাজার জিরো পয়েন্ট, ভদ্রার মোড়, তালাইমারীর মোড়, বিন্দুর মোড়, টুলটুলিপাড়া হেলথ সেন্টার ও ভ্রাম্যমান ভাবে এই টেস্ট চলছে। রাজাশাহী সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী আজ সোমবার সব কেন্দ্র মিলে মোট ৬৩৫ জনের টেস্ট করা হয়। এর মধ্যে ৬১ জনের দেহে করোনা পজেটিভ আসে। এর শতকরা হার ৯.৬০ভাগ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin