বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

দীর্ঘদিন থেকে জলমগ্ন নগরীর টিকাপাড়ার প্রধান সড়ক, নেই মেরামতের উদ্যোগ

  • প্রকাশ সময় শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৩৪৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর সাগরপাড়া কড়ইতলা হতে সাধুর মোড়ের প্রধান সড়ক দীর্ঘদিন থেকে চলাচলের অযোগ্য হয়ে থাকলেও মেরামতের নেই কোন উদ্যোগ। খানাখন্দে ভরে থাকলেও দেকার কেউ নাই। এখন বর্ষা মৌসুম। প্রায় প্রতিদিন বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টিতে টিকাপাড়া গোরস্থান সংলগ্ন রাস্তায় হাটুর উপরে পানি জমে থাকছে। আর এই নোংরা পানির মধ্যে দিয়েই চলছে সেখানকার বাসিন্দা ও অন্যান্য জনগণ। সেখানে শুধু গোরস্থান নয়, রয়েছে টিকাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ। ড্রেনের ও রাস্তার পানি একাকার হয়ে যাওয়ায় নামাজিরা পরেছেন বেশী বিপাকে। এছাড়া বিভিন্ন স্থানে গর্ত থাকায় ছোটখাট দূর্ঘটনা লেগেই আছে।
পথচারী হাসান, আসাদ, আব্দুল জলিল ও মনি বলেন, দীর্ঘদিনে থেকে এই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পর্ েআছে। নগরীর বিভিন্ন রাস্তার উন্নয়ন ও মেরামতের কাজ হচ্ছে। অথচ এই রাস্তাটি ভেঙ্গে থাকলেও কেউ দেখছেনা। এর পূর্বে অনেক সাংবাদিক ছবি তুলেছেন এবং প্রতিবেদন করেছেন। কিন্তু কর্তৃপক্ষের নজরে মনে আসেনি বলে জানান তারা। এছাড়াও তারাসহ সেখানকার স্থায়ী বাসিন্দারা দ্রুত রাস্তাটি সংস্কার করে জনদুর্ভোগ লাঘবের জন্য কর্তৃপক্ষের নিকট দাবী জানান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin