রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

দেশে অনুমোদন পেলো জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ ভ্যাকসিন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৪৫৭ বার দেখা হয়েছে

 

এস.আর.ডেস্ক: বেলজিয়ামের জনসন অ্যান্ড জনসনের (জেনসেন ক্লেগ ইন্টারন্যাশনাল) উৎপাদিত ভ্যাকসিন জেনসেন জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর। আজ মঙ্গলবার (১৫ জুন) এই অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান।

সম্প্রতি ওই ভ্যাকসিন ব্যবহারে ইমার্জেন্সি ইউজ অথোরাইজেশনের আবেদন করে স্বাস্থ্য অধিদফতর। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ওষুধ প্রশাসন অধিদফতর ভ্যাকসিনটির ডোসিয়ার (ক্লিনিক্যাল ট্রায়াল পার্ট, সিএমসি পার্ট এবং রেগুলেটরি স্ট্যাটাস) মূল্যায়নপূর্বক কোভিড-১৯ চিকিৎসার জন্য পাবলিক হেলথ ইমার্জেন্সির ক্ষেত্রে ওষুধ, ইনভেস্টিগেশনাল ড্রাগ, ভ্যাকসিন এবং মেডিক্যাল ডিভাইস মূল্যায়নের নিমিত্তে গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে ইমার্জেন্সি ইউজ অথোরাইজেশন প্রদান করেছে।

প্রতিষ্ঠানটি আরও জানায়, বাংলাদেশে ভ্যাকসিনটির লোকাল এজেন্ট এমএনসি অ্যান্ড এএইচ, স্বাস্থ্য অধিদফতর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ভ্যাকসিনটি গত ১২ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকাভুক্ত হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের এফডিএ এবং ইউরোপিয়ান মেডিসিন এজেন্সির ইমার্জেন্সি ইউজ অথোরাইজেশন দেওয়া হয়েছে।

ভ্যাকসিনটি ১৮ বছরের বেশি বয়সের ব্যক্তির জন্য ব্যবহারযোগ্য। এটি বাংলাদেশ সরকারের ডিপ্লয়মেন্ট প্ল্যান অনুযায়ী নির্ধারিত বয়সের ব্যক্তিদের মধ্যে প্রদান করা হবে। ভ্যাকসিনটি সিঙ্গেল ডোজের এবং এর সংরক্ষণ তাপমাত্রা ২-৮ ডিগ্রি সেলসিয়াস। এ নিয়ে দেশে অনুমোদিত ভ্যাকসিনের সংখ্যা দাঁড়ালো ছয়টি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin