বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভবন নির্মাণে যারা আইনবহির্ভূত কাজ করবে তাদের আইনের আওতায় আনা হবে: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী আরডিএ এর পক্ষ থেকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা পবায় ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার প্রত্যয় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি শুরু হোক পরিবার থেকে: ইউএনও পবা রাজশাহীতে আন্তর্জাতিক দুর্যোগ দিবস পালিত ভারতীয় ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ সহকারী হাই কমিশনারের পবায় নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও এআই দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ গোদাগাড়ীতে ইউএনও কার্যালয়ে তালার ঘটনায় প্রশাসনের মামলা, দোষীদের শাস্তির দাবিতে বিএনপির বিক্ষোভ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক নিরাপত্তায় গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর রাজশাহীতে শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে গাছের চারা বিতরণ যুবদলের

দেশে টিকার দ্বিতীয় ডোজ মজুত আছে: স্বাস্থ্য অধিদফতর

  • প্রকাশ সময় বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৬২৬ বার দেখা হয়েছে

এস.আর.ডেস্ক: দেশে করোনাভাইরাসের টিকার যারা প্রথম ডোজ নিয়েছেন তাদের জন্য দ্বিতীয় ডোজের টিকাও পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বুধবার (১১ আগস্ট) কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে আয়োজিত স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

দেশে যারা ফাইজার এবং মডার্নার টিকার প্রথম ডোজ নিয়েছেন, তাদের দ্বিতীয় ডোজ নিশ্চিত করেই টিকা কর্মসূচি চালানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘যারা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন, তারা চার সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ নিতে পারবেন।’

অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, ‘প্রথম ডোজ ভ্যাকসিন যারা গ্রহণ করেছেন তাদের অনুরোধ করতে চাই, আপনারা যথাসময়ে অর্থাৎ চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নেবেন।’

তিনি বলেন, ‘এ টিকার প্রথম ডোজ গ্রহীতা যে কেন্দ্রে এবং যে কোম্পানির নিয়েছেন, দ্বিতীয় ডোজও সেই একই কেন্দ্রে এবং একই কোম্পানির টিকা নিতে পারবেন। অর্থাৎ যারা সিনোফার্মের ভ্যাকসিন পেয়েছেন, তারা সিনোফার্মের ভ্যাকসিনই পাবেন। যারা মডার্নার ভ্যাকসিন পেয়েছেন তারা মডার্নার ভ্যাকসিনই নেবেন। এ নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনও অবকাশ নেই।’

মঙ্গলবার (১০ আগস্ট) করোনাভাইরাসের মডার্নার টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। আগামী ১২ আগস্ট থেকে প্রথম ডোজ দেওয়া বন্ধ হবে। সেই সঙ্গে এই দিন এ টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে বলেও জানিয়েছে সংস্থাটি।

স্বাস্থ্য অধিদফতরের গঠিত ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক স্বাক্ষরিত দেশব্যাপী চলমান কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রম বিষয়ক অতীব জরুরি দিকনির্দেশনাসমূহ বাস্তবায়ন প্রসঙ্গে চিঠিতে বলা হয়, তবে যেসব স্থানে (টিকাদান কেন্দ্র) এ টিকার প্রথম ডোজ উদ্বৃত্ত রয়েছে, সেসব স্থানে দ্রুত প্রথম ডোজ সম্পন্ন করে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করতে হবে। চাহিদা মোতাবেক সারাদেশে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন শিগগিরই পাঠানো হবে বলেও চিঠিতে বলা হয়।

এতে আরও বলা হয়, আগামী ১৪ আগস্ট থেকে সারাদেশে আবশ্যিকভাবে সিনোফার্মের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করতে হবে।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin