বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

নওগাঁ চার আসনের বিএনপি’র সাবেক সংসদ সামসুল আলমের ইন্তেকাল

  • প্রকাশ সময় সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ৪৫৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সংসদীয় আসন ৪৯, নওগাঁ চার আসনের তিনবারের সফল সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সাবেক সভাপতি সামসুল আলম প্রামানিক সোমবার রাত সাড়ে ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না—- রাজিউন)। তিনি নানা জটিল রোগে দীর্ঘদিন থেকে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি চিরকুমার ছিলেন। সামসুল আলম প্রামানিক নিকটতম আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মীসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বেলা সাড়ে ৩টায় প্রথম জানাযার নামাজ কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এছ্ড়াাও বিকেল সাড়ে ৪টায় নিজ এলাকা দেলুয়াবাড়ী মাদ্রাসা সংলগ্ন মাঠে তাঁর দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমকে দেলুয়াবাড়ী গোরস্থানে মায়ের পাশে দাফন করা হয়।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সামসুল আলম প্রামানিক জানাযায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা কর্নেল আব্দুল লতিফ, বিএনপি’র সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ হারুন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।

আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য অধ্যাপক আব্দুস সামাদ, যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জমান জনি, জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত ও রাজশাহী মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকিসহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা, মহানগর, থানা, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, সিনিয়র সহ-সভাপতি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবসহ অন্যান্য নেতাকর্মী, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আত্মীয়স্বজন ও এলাকাবাসী।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin