শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবার হরিয়ানে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসক ঈশাকে মোহনপুর বিএনপির সম্মাননা প্রদান খেলাধুলা তরুণ সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করে: এমপি মিলন রাষ্ট্রীয় সফরে রাজশাহীতে দুই মন্ত্রী ॥ শাহ মখদুম বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা বোয়ালিয়া থানা পূর্ব জিয়া মঞ্চের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রাজশাহীতে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন  পরিবেশবান্ধব কৃষি চর্চাই ভবিষ্যৎ কৃষির মূল ভিত্তি: এমপি মিলন নওহাটায় সংসদ সংদস্য মিলনকে সংবর্ধনা প্রদান স্টেশনে র‌্যাম্প স্থাপনের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন বরখাস্ত অধ্যক্ষের আবেদনে সভাপতি নিয়োগ, কাকনহাট মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের ক্ষোভ

নগরীতে অটো চোর চক্রের ৩ সদস্য আটক

  • প্রকাশ সময় সোমবার, ২ মে, ২০২২
  • ৭৩১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : নগরীর চন্দ্রিমা থানা পুলিশের অভিযানে অটো চোর চক্রের ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার মোঃ শামিম (৪৯), পিতা-মৃত মুমতফা ওরফে মন্টু, সাং-শিরোইল কলোনী ১নং গলি মাঠ স্কুল, থানা- চন্দ্রিমা, মহানগর রাজশাহী, প্রতিদিনের মতো সকালে অটোরিক্সা নিয়ে গ্যারেজ থেকে বের হন। ঐ দিন বিকাল বেলা ৩টার সময় বাদী খাবার জন্য বাড়ীতে আসেন এবং বাড়ীর গেটের সামনে অটোরিক্সা রাখেন। খাবার শেষে বাড়ী থেকে বের হয়ে দেখেন যে তার অটোরিক্সা সেখানে নেই। যাহা সবুজ রংয়ের, রেজিঃ নম্বর রাসিক-গ-১৯০৬টি নাই, মূল্য অনুমানিক ৯৫,০০০/- (পঁচানব্বই হাজার) টাকা। অজ্ঞাতনামা কে বা কাহারা বাদীর অটোরিক্সাটি চুরি করে নিয়ে গেছে।

এই সংক্রান্তে সূত্র বর্ণিত মামলাটি রুজু হয়। চন্দ্রিমা থানার মামলা নং-০১, তারিখ-০১/০৫/২০২২ খ্রিঃ, ধারা- ৩৭৯ পেনাল কোড। চন্দ্রিমা থানা আরএমপি, রাজশাহী মামলাটি তদন্তকালে মামলার চোরাই মালামাল ও আসামী সনাক্ত করণের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পরিচালনা করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে অত্র মামলার ঘটনার সহিত জড়িত আসামী মোঃ আল-আমিন ওরফে রুবেল (২০), পিতা-মোঃ রফিকুল ইসলাম, সাং-শিতলাই, থানা- দামকুড়া, মহানগর রাজশাহীকে গ্রেফতার করে আসামীকে জিজ্ঞাসাবাদে সে চোরাইকৃত অটোরিক্সাটি তার সংঘবদ্ধ চক্রদলের সদস্য মোঃ মালেক মন্ডল (৫৫), পিতা-মৃত রহিম মন্ডল এবং মোসাঃ ফাহিমা বেগম (৪০), স্বামী-মোঃ মালেক মন্ডল, উভয় সাং- বাড়ি, থানা- গোদাগাড়ী, জেলা-রাজশাহীদের নিকট রয়েছে।

এই তথ্যের ভিত্তিতে আরো অভিযান পরিচালনা করে আসামী মোঃ মালেক মন্ডল (৫৫) ও মোসাঃ ফাহিমা বেগম (৪০)দের হেফাজতে গোপনে লুকিয়ে রাখা অবস্থায় তাদের দেখানো মতে ১টি সবুজ রংয়ের অটোরিক্সা, ৪টি ব্যাটারী এবং অন্যান্য চোরাই অটোরিক্সার অংশ বিশেষ উদ্ধার করা হয়। বর্ণিত আসামীদের জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। আসামীদের বিরুদ্ধে যাবতীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করাসহ মামলা তদন্ত অব্যাহত আছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin