রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

নিত্যপন্যের উর্ধ্বগতির প্রতিবাদে মহানগর বিএনপি’র স্মারকলিপি প্রদান

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৪১৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপি লাগামহীনভাবে নিত্যপন্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপি’র নেতৃবৃন্দ মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসক অন্য কাজে ব্যস্ত থাকায় তাঁর পক্ষে স্মারকলিপি গ্রহন করেন সহকারী কমিশনার ইসতিয়াক আহম্মেদ। স্মারকলিপি গ্রহন করার পরে তিনি বলেন, জেলা প্রশাসক অত্যন্ত ব্যস্ত রয়েছেন। এ কারনে তিনি এটা গ্রহন করলেন। স্মারকলিপিটি যথাস্থানে পৌঁছে দেবেন বলে জানান তিনি।

এসময়ে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, যুগ্ম আহবায়ক ওয়ালিউল হক রানা ও জয়নাল আবেদীন শিবলী, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম জুয়েল, সদস্য হযরত আলী, মোস্তাফিজুল ইকবাল, সামসুল হোসেন, নূরে কুতুবে আলম মিলন, মাহফুজুল হাসনাইন হিকোল, ওবায়দুল ইসলাম টুটুল, মামুন, আলী আহসান নান্নু, হারুন, আব্দুল কাইয়ুম বিল্টু ও আরিফুল শেখ বনি।

এছাড়াও বিএনপি নেতা শহীদ আলম, আব্দুল মতিন, বজলুজ্জামান, জহুরুল ও মিরু, মহানগর মৎস্যজীবী দলের সভাপতি নাজমুল হক বাবুল, মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকিসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin