শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী সিল্ক পুনরুদ্ধারে ব্র্যাকের অংশগ্রহণ চাইলেন ভূমিমন্ত্রী মিনু রাজশাহীতে গুটি আম পাড়া শুরু রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী মিনু এগার দলীয় জোট অযথা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: এমপি মিলন চারঘাট উপজেলার চলমান খাল পুনঃখনন পরিদর্শন করলেন জেলা প্রশাসক রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপের মরনোত্তর চেক প্রদান বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভা রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা

নির্বাচিত হলে আগামী ছয় মাসের মধ্যে পবা-মোহনপুরের রাস্তার উন্নয়ন কাজ শুরু করা হবে: মিলন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : পতিত সরকারের আমলে পবা মোহনপুরে কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট। পতিত সরকারের দোসরা রাস্তা সংস্কারের নামে কোটি কোটি টাকা লোপাট করে নিয়েছে। প্রকল্প করেও তারা রাস্তার কোন উন্নয়ন না করার কারণে প্রতিটি ইউনিয়নের অভ্যন্তরীণ রাস্তাগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এতে করে জনগণ পড়েছে চরম দুর্ভোগে। আগামী ১২ তারিখে ধানের শীষ বিজয় হলে ছয় মাসের মধ্যে রাস্তার উন্নয়ন কাজ শুরু করা হবে বলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পবা মোহনপুর আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট শফিকুল মিলন এসব কথা বলেন। তিনি বৃহস্পতিবার সকালে মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের নির্বাচনি গণসংযোগ কালে জনগণের উদ্দেশ্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গত মাসের ২৯ তারিখ রাজশাহীতে জনসভায় বলেন, বিএনপি ক্ষমতায় গেলে রাজশাহীতে পদ্মা ব্যারেজ, কৃষি ইপিজেড ও কৃষি ইন্ডাস্ট্রি গড়ে তোলা হবে। সেইসাথে নারীদের ক্ষমতায়নে নারীদের বিভিন্ন প্রশিক্ষণ ও ফ্যামিলি কার্ড প্রদান করা হবে । এছাড়াও কিসের উন্নয়নে খ্রিস্টাব্দের মাঝে কৃষি কার্ড প্রদানসহ স্বাস্থ্য সেবার উন্নয়ন করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন । সেই সাথে বেকারত্ব সমস্যা সমাধানে উদ্যোক্তা তৈরি সহ ক্ষুদ্র ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ বৃদ্ধি করা হবে। এছাড়াও ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের ঘোষণা দেন তিনি। তারই প্রতিশ্রুতিগুলো অ্যাডভোকেট শফিকুল হক মিলন জনগণের সামনে তুলে ধরেন।

 

 

তিনি আরো বলেন, বিএনপির ক্ষমতায় গেলে প্রতিটি ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন করা হবে। সেই সাথে সকল ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের সরকারিভাবে সম্মানি প্রদান করা হবে। কারণ বিএনপির সকল ধর্মের বর্ণের জনগণকে নিয়েই চলে বলে করেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিলন বলেন, বাংলাদেশের জামায়াতে ইসলামী কোন ইসলামী দল নয়। এই দল সর্বদা জনগণের সাথে মুনাফেকি করে আসছে। তারা নির্বাচন নিয়ে অনেক খেলা খেলেছে। কখনো পিয়ার পদ্ধতি, কখনো গণভোট ইস্যু নিয়ে তারা নির্বাচন পেছানোর চেষ্টা করেছে। এগুলো করেও তারা নির্বাচন বানচাল করতে পারেনি। এখনো তারা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। বিএনপির নামে প্রতিনিয়ত মিথ্যাচার করে যাচ্ছে। তারা সবসময় দ্বৈত নীতি আচরণ দেখায়। তারা এক মুখে বলে নারী উন্নয়ন। অন্যদিকে নারীদের ভোগ্যপন্য মনে করে ঘরে বসিয়ে রাখে। এর উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এবারের নির্বাচনে তাদের দলে কোন নারীকে মনোনয়ন দেওয়া হয়নি। এছাড়াও বাংলাদেশের জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর শফিকুর রহমান নারীদের নিয়ে নানা রকম কুরুচিপূর্ণ কটুক্তি করে আসছে। এজন্য এই দল নিয়ে আর কোন কথা তারা বলতে চান না। কারন জামায়াত সম্পর্কে দেশবাসী জানেন।শেষে তিনি ১২ তারিখ সকাল সাড়ে সাতটার আগে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করার জন্য সবাইকে অনুরোধ জানান। গণ সংযোগ করার সময়ও অত্র ইউনিয়নের সম্পর্ক পরিবেশের সৃষ্টি হয়। জনগণ ধানের শীষের পক্ষে স্লোগান দিয়ে মুখরিত করে রাখে।

 

 

এদিকে জাহানাবাদ ইউনিয়নের নারী-পুরুষ ভোটারগন বলেন, তাদের ইউনিয়নের বিএনপি ছাড়া অন্য কোন দলের ভোটার অতি নগণ্য । এই ইউনিয়নে অন্য কোন দলের ভোট নেই বললেই চলে। তারা সবাই একজোট হয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করে ধানের শীষকে বিজয় করবেন বলে প্রতিশ্রুতি দেন। ভোটকেন্দ্রে কোন বিশৃঙ্খলার সৃষ্টি করার চেষ্টা করলে তারা কঠোর হাতে দমন করবেন বলেও জানান তারা।
গণসংযোগের সময় উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন সরকার জাহানাবাদ ইউনিয়ন বিএনপি’র সভাপতি জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানি সুমন, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মাসুদুর রহমান সৌরভ সহ মোহনপুর ও জাহানাবাদ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও সাধারণ জনগণ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin