রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

নির্বাচিত হলে উন্নয়নের ক্ষেত্রে সুষম বন্টন নিশ্চিত করা হবে: আখতার

  • প্রকাশ সময় শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ৫৯৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আসন্ন রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান আখতার বলেন, যতই বাধা ও নির্যাতন হোক এবং এমপিরা তাঁর বিরোধিতা করুক ভোটাররাও ঐক্যবদ্ধ থাকলে তাঁর জয় সুনিশ্চিত। তিনি বলেন, ভোটারদের মূল্যবান ভোটে নির্বাচিত হতে পারলে জেলা পরিষদের আমূল পরিবর্তন আনা হবে। জেলা পরিষদকে একটি জনবান্ধব প্রতিষ্ঠানে রূপ দেয়া হবে। কেউ যাতে বৈষম্যের শিকার না হয় সেদিকে বিশেষ নজর দেয়া হবে। শনিবার রাজশাহী গোদাগাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নে তিনি তাঁর মোটরসাইকেল প্রতীকের নির্বাচনী প্রচারণা চলাকালে এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচিত হলে সঠিক তথ্য যাতে করে সবাই পায় সেজন্য জেলা পরিষদে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে। জেলা পরিষদ সদস্যদের সাথে আলোচনা সাপেক্ষে এলাকাভিত্তিক সমস্যা চিহ্নিত করে সুষম বন্টন ও উন্নয়ন করা হবে। আয়ের উৎস খুঁজে বের করে সেখানে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা হবে বলে জানান তিনি।

কারো মিথ্যা আশ্বাসে প্রভাবিত না হয়ে, ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে উন্নয়নের স্বার্থে নিজের বিবেককে কাজে লাগিয়ে ভোটারদের ভোট প্রদান করার আহ্বান জানান। তিনি আরো বলেন, রাজশাহী জেলা পরিষদের প্রান্তিক মানুষের জনপ্রতিনিধি বেশি। বিধায় প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে জনপ্রতিনিধি হিসেবে আপনাদের দায়িত্ব রয়েছে। নির্বাচিত হতে পারলে সেই দায়িত্বের সঙ্গী হয়ে তিনি সেই সকল মানুষের পাশে থাকতে চান তিনি। সবাইকে সাথে নিয়ে দেশের চলমান উন্নয়নের মহাসড়কে তিনি হাটতে চান বলে জানান আখতার।

আখতার উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন ভোটারদের সাথে মত বিনিময়কালে ভোটারগণ বলেন যিনি জনগণের সুখ দু:খ বোঝেন এবং দীর্ঘদিন জনপ্রতিনিধি হিসেবে জনগণের পাশে ছিলেন এবং এখনো আছেন সেই প্রার্থীকে তাঁরা ভোট প্রদান করবেন বলে জানান। প্রচারণার সময় কর্মী সর্মথকরা তাঁর সঙ্গে ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin