রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

পবার হুজুরীপাড়া ইউপিতে অসহায়ের মাঝে প্রধানমন্ত্রীর উপহার জি আর টাকা বিতরণ

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৫৪০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবার হুজুরীপাড়া ইউনিয়নে দু:স্থ্য, অসহায়ের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জি.আর টাকা বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৫ জুন) সকাল সাড়ে ৯টায় হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্থ বিতরণের উদ্বোধন করেন পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী। উদ্বোধনের পরে অত্র ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা পাঁচশত জনের মধ্যে ৫০০টাকা করে মোট আড়াই লক্ষ টাকা বিতরণ করেন।
বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম, উপজেলা সমবায় ও হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদের ট্যাগ অফিসার আবুল কাসেম, হুজুরীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি লুৎফর রহমান ও ইউপি সচিব গোলাম সাকলায়েন। এছাড়াও হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদ সদস্য গোলাম মোজাহিদ, আশরাফুল ইসলাম, ইউনুছ আলী ও সাবিয়ার রহমান সাবুসহ অন্যান্য ইউপি সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


বিতরণকালে চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, করোনায় মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছে। অর্থের অভাবে খেটে খাওয়া অসহায় মানুষগুলো মানবেতর জীবনযাপন করছে। এই অবস্থা কিছুটা লাঘবের জন্য বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিশেষ উপহার প্রদান করেছেন। এই উপহারের টাকা স্বচ্ছতার সাথে বিতরণ করেছেন বলে জানান তিনি।
শুধু তাইনয় বিগত দিনে সরকার থেকে প্রাপ্ত সকল অনুদান সঠিকভাবে প্রাপ্য ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হয়েছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি। সেইসাথে করোনা থেকে বাঁচতে অত্র ইউনিয়নবাসীসহ সকলকে সরকারী নির্দেশনা মানা এবং মাস্ক পড়ার আহ্বান জানান চেয়ারম্যান।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin