রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

পবায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৫৮৭ বার দেখা হয়েছে

রাজশাহী প্রতিনিধি: “দুর্যোগে আগাম সর্তকর্তা, সবার জন্য কার্য ব্যবস্থা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর পবা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার পবা উপজেলা চত্বরে র‌্যালি শেষে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা লসমি চাকমা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম ও ওয়াজেদ আলী খান, নওহাটা পৌরসভা ১নং প্যানেল মেয়র আজিজুল হক ও ৩নং প্যানেল মেয়র রেশভানু বেগম।

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবা এপির সহযোগিতায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পবা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিপুল চন্দ্র মালাকার, নওহাটা ফায়ার সার্ভিস ইনচার্জ আতাউর রহমান, পবা উপজেলা বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহার, মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শিরিন আকতার, ওয়ার্ল্ড ভিশন পবা এপির প্রোগাম অফিসার ফারুক হোসেন ও সুজন ডেভিট গ্রেগোরীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস কর্তৃক দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন মহড়া প্রদর্শন করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin