রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

পবায় ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর,সম্পাদক আশরাফুল

  • প্রকাশ সময় শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ৪৭৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে পবা উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন এর ত্রি-বার্ষিক নির্বাচনে হাবিবুর রহমান চেয়ার প্রতিকে ৩১৯ ভোট পেয়ে সভাপতি এবং আশরাফুল আলম তালা প্রতিকে ২৬৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার নওহাটা মহিলা ডিগ্রি কলেজ নির্বাচন কেন্দ্রে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী মুকবুল হোসেন ছাতা প্রতিকে পেয়েছেন ১১৬ ভোট ও সম্পাদক পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইস্কান্দার শাপলা প্রতিকে পেয়েছেন ১৮০ ভোট।

রিটার্নিং অফিসার নওহাটা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কাউছার আলী নেতৃত্বে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এসময় প্রিজাইডিং অফিসার হিসেবে ভোট গ্রহণ করেন নওহাটা মহিলা ডিগ্রি কলেজের প্রদর্শক ফরিদ আহম্মেদ ও প্রভাষক তোফাজ্জল ইসলাম সুমন। ভোট গ্রহন শেষে রিটার্নিং অফিসার ফলাফল ঘোষণা করেন । এসময় উপস্থিত ছিলেন নওহাটা মহিলা কলেজের উপাধ্যক্ষ সাইফুল ইসলাম, রাজশাহী জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন ও নওহাটা পৌরসভার সাবেক মেয়র মুকবুল হোসেনসহ ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সদস্যবৃন্দ।

উল্লেখ্য পবা উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৬০০ জন। ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের ব্যবস্থাপনা কমিটির পদ সংখ্যা ৯ জন। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭জন নির্বাচিত হয়েছেন। ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ২জন করে প্রতিদন্দিতা করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin