রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

পাবনায় পাহাড়িয়া সম্প্রদায়ের বোজে উৎসব পালন

  • প্রকাশ সময় শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ৩৮৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাহাড়িয়া সম্প্রদায়ের বোজে উৎসব শুক্রবার দুপুর ২টা থেকে পাবনার দাশুরিয়া এলাকার মারমি গ্রামের গীর্জা মাঠ প্রাঙ্গিনে অনুষ্ঠিত হয়। রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমী আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমীর গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাশুড়িয়া ইউপি চেয়ারম্যান বকুল সরদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচার একাডেমীর নির্বাহী সদস্য সুসেন কুমার শ্যামদুয়ার, ইউপি সদস্য রফিকুল ইসলাম মাঝি, মারমি গ্রামের প্রধান বারনাথ বিশ্বাস, আদিবাসী লেখক এবং পাহাড়িয়া গবেষণা ও উন্নয়ন সোসাইটির সভাপতি অভিলাষ বিশ্বাস, মারমি গ্রামের প্রধান সেবরিয়র বিশ্বাস, সুজন বিশ্বাস, পিনুস বিশ্বাস ও বাচ্চু বিশ্বাস। এছাড়াও পাহাড়িয়া সম্প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

সভাপতি তার বক্তব্যে বলেন, বোজে হচ্ছে ভোজ। পাহাড়িয়া সম্প্রদায়ের মানুষ মারা গেলে তার আত্মার শান্তি কামনায় এই ভোজ দেওয়া হয়। তিনি বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জাতিসত্তার অনেক সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। এগুলো পুনরুদ্ধার করে সংরক্ষণ ও চর্চা করার ব্যবস্থা করে যাচ্ছে এই প্রতিষ্ঠান। আগামীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জাতিসত্তার সকল সম্প্রদায়ের সংস্কৃতি পুনরোদ্ধারে এ প্রতিষ্ঠান অগ্রণী ভূমিকা পালন করবে এবং সংরক্ষণে সার্বিক সহযোগিতা করবে বলে উল্লেখ করেন তিনি। বক্তব্য শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin