শনিবার, ০২ মে ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শ্রমিদের অধিকার আদায়ের লক্ষ্যে ইনসাব এর মহান মে দিবস পালন রাষ্ট্র গঠনে শ্রমিকদের ভূমিকা অপরিসীম: এমপি মিলন দেশের বিশ কোটি জনগণের ৪০ কোটি হাতকে জনসম্পদে পরিণত করতে হবে: এমপি মিলন পবা ইউএনও’র সঙ্গে বাপা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ জাসদের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসককে শুভেচ্ছা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মাসিক সমন্বয় সভা রাজশাহীতে মাইক্রো ও এ্যাম্বুলেন্স থেকে চাঁদা আদায় ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন জেলা পরিষদের প্রশাসককে “কথা নয় কাজ” গ্রন্থের সৌজন্য কপি উপহার সরকারি খরচে ন্যায়বিচার নিশ্চিতে লিগ্যাল এইড কার্যক্রম জোরদারের আহ্বান শপথ নিলেন রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ

পুরুষাঙ্গ কেটে ফেলা এসআই ইফতেখায়ের অবস্থা গুরুতর, ঢাকায় স্থানান্তর

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৪৯২ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরের বোয়ালিয়া মডেল থানার মালোপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইফতেখার আল-আমিনের পুরুষাঙ্গ কেটে দিয়েছেন তার স্ত্রী। এ ঘটনার পর ইফতেখারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর। তাকে রাজশাহী থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

এদিকে, স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলায় স্ত্রী রুপসী দেওয়ানকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়। তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগরীর সাগরপাড়া এলাকায় ভাড়া বাসায় এসআই স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলে তার স্ত্রী।

হাসপাতালের ২ নং ওয়ার্ডে কর্মরত চিকিৎসক আহমেদ উল্লাহ জানান, তার পুরুষাঙ্গ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ জন্য অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। রোগীর অবস্থা ভালো না। তাই তাকে ঢাকায় নেয়ার পরামর্শ দেয়া হয়। রাত ৮টার দিকে তাকে নিয়ে হাসপাতালের এম্বুলেন্সে ঢাকার উদেশ্যে রওনা হয়।

বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, বিকেলে এসআই ইফতেখার আল-আমিন ভাড়া বাসায় ঘুমিয়ে ছিলেন। পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে পুরুষাঙ্গ কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি করে। সেখান থেকে তাকে নেয়া হয় হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে। অবস্থার অবনতি হলে নেয়া হয় অপারেশন থিয়েটারে।

ওসি বলেন, রুপসী দেওয়ান স্বামীর পুরুষাঙ্গ কেটে দেয়ার কথা স্বীকার করেছেন এবং বাসার ময়লার ঝুড়ি থেকে সেটি বের করে দেন। তার দাবি, তার স্বামী একাধিক নারীর সাথে অনৈতিক সম্পর্ক রয়েছে। সে ক্ষোভ থেকে তিনি এ ঘটনা ঘটিয়েছেন।

ওসি আরও বলেন, রুপসীকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

 

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin