শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী সিল্ক পুনরুদ্ধারে ব্র্যাকের অংশগ্রহণ চাইলেন ভূমিমন্ত্রী মিনু রাজশাহীতে গুটি আম পাড়া শুরু রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী মিনু এগার দলীয় জোট অযথা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: এমপি মিলন চারঘাট উপজেলার চলমান খাল পুনঃখনন পরিদর্শন করলেন জেলা প্রশাসক রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপের মরনোত্তর চেক প্রদান বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভা রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা

পোর্ট্রেট নিউজ ২৪ এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসীর সংবর্ধিত

  • প্রকাশ সময় শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ৫৫৯ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: পোর্ট্রেট নিউজ ২৪ এর ব্যবস্থাপনা পরিচালক ও এনএইচটি হোল্ডিংস এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসীর চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি সদস্য নির্বাচিত হওয়ায় শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে পোর্ট্রেট এর উদ্যেগে এক সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব আলী আব্বাস।

পোর্ট্রেট নিউজ ২৪ এর পরিচালক পিযূষ তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ড. সিরাজউদ্দীন মো. আলমগীর। বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, আন্তর্জাতিক খ্যাতসম্পন্ন আলোকচিত্রী শোয়েব ফারুকী, বিশিষ্ট আলোকচিত্রী মদুদুল আলম, পোর্ট্রেটের নির্বাহী সম্পাদক মিথূন দত্ত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সজল চৌধুরী,চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি বাসব শীল ও সাধারণ সম্পাদক অরুণ চক্রবর্তীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। স্বাগত বক্তব্য রাখেন পোর্ট্রেটের সম্পাদক রূপম চক্রবর্তী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পোর্ট্রেট এর এই আয়োজন সত্যই প্রশংসনীয়। যারা ভাল কাজ করেন তাদেরকে কাজের স্বীকৃতি দিলে বড় কোন কাজ করার প্রতি তাদের আগ্রহ বাড়ে। এতে সমাজ উপকৃত হয়। সংবর্ধনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্বতানের সদস্যদের গান নৃত্য,আবৃত্তি পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin