শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবার হরিয়ানে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসক ঈশাকে মোহনপুর বিএনপির সম্মাননা প্রদান খেলাধুলা তরুণ সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করে: এমপি মিলন রাষ্ট্রীয় সফরে রাজশাহীতে দুই মন্ত্রী ॥ শাহ মখদুম বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা বোয়ালিয়া থানা পূর্ব জিয়া মঞ্চের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রাজশাহীতে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন  পরিবেশবান্ধব কৃষি চর্চাই ভবিষ্যৎ কৃষির মূল ভিত্তি: এমপি মিলন নওহাটায় সংসদ সংদস্য মিলনকে সংবর্ধনা প্রদান স্টেশনে র‌্যাম্প স্থাপনের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন বরখাস্ত অধ্যক্ষের আবেদনে সভাপতি নিয়োগ, কাকনহাট মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের ক্ষোভ

প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে :মিলন

  • প্রকাশ সময় বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১৬৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নেপোলিয়ান বলেছিলেন যে জাতী যত বেশী শিক্ষিত, সে জাতী তত বেশী উন্নত। এজন্য দেশের উন্নয়ন করতে হলে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। আর এই কাজ করে চলছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। বুধবার বিকেলে নগরীর কাদিরগঞ্জস্থ একটি কমিউনিটি সেন্টারে টাঙ্গাইল স্কুল এন্ড ক্যাডেট একাডেমি, রাজশাহী শাখার আয়োজনে নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পূনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন

প্রধান অতিথি বলেন সন্তান্দের শিক্ষার জন্য অগ্রণী ভূমিকা পালন করছেন। কিন্তু এই পরিশ্রম অনেকাংশে নষ্ট করে ফেলেছে পতিত স্বৈরাচার সরকার শিক্ষাকে ধ্বংস করে। পতিত সরকারের সাবেক অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আর কিছুদিন ক্ষমতায় থাকলে দেশকে একেবারে মেধাশূন্য করে দিতো। দেশকে পুরোপুরি ভারতের তাবেদারীতে নিয়ে যেত বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, টাঙ্গাইল স্কুল এন্ড ক্যাডেট একাডেমি, রাজশাহী শাখা শিক্ষার্থীদের অত্যন্ত ভালভাবে লেখাপড়া শেখায়। এর ফলে এখানকার শিক্ষার্থীরা ভাল মানের শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার সুযোগ এবং চাকরী পায়।

তিনি সকল শিক্ষার্থীদের ভালভাবে পড়ালেখা এবং পরীক্ষায় অংশগ্রন করার পরামর্শ প্রদান করেন। সেইসাথে এই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো পাশে থাকতে পারলে বা তাদের কোন উপকারে আসতে পারলে নিজেকে গর্বিত মনে করবেন বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল স্কুল এন্ড ক্যাডেট একাডেমি, রাজশাহী শাখার অধ্যক্ষ মাসুম আহমেদ মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিভাবক ইমরান আলী ও কলেজিয়েট স্কুলের সিনিয়র শিক্ষক এ.ইউ.এম শহীদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সাবেক দপ্তর সম্পাদক তাজিদুল ইসলাম ডিনপল, জেলা তাঁতী দলের সাবেক সদস্য সচিব হাসানুজ্জামান, রাজশাহী সিটি কলেজের সাবেক ভিড়ি সুইট ইসলামসহ অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin