নিজস্ব প্রতিবেদক: আগামী ২৮ নভেম্বর অন্যান্য স্থানের ন্যায় রাজশাহী পবা উপজেলার সকল ইউনিয়ন সমুহে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ৫নং হড়গ্রাম ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য পদে প্রতিদন্দিতা করছেন রাজশাহী কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও রাজশাহী জেলার সাধারণ সম্পাদক ফারুক হোসেন। তিনি আজ শুক্রবার পবা উপজেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলামের নিকট তার প্রতিক ফুটবল নেন।
এসময়ে শতাধিক ভোটার ও সমর্থক তার সঙ্গে ছিলেন। উপজেলা চত্বরেই তারা ফুটবলের সমর্থনে স্লোগান দিতে থাকেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় অত্র ওয়ার্ডে মোট ভোটার রয়েছেন তিন হাজার পাঁচশত এর উপরে। আর সেখানে প্রতিদন্দিতায় নেমেছেন তাকে নিয়ে সাতজন প্রার্থী।
ফারুক হোসেন বলেন, এলাকার তার ব্যাপক সুনাম রয়েছে। এছাড়াও তিনি এলাকার জনগনের জন্য অনেক কাজ করেছেন। আগামীতে নির্বাচিত হলে আরো কাজ করবেন বলে জানান তিনি। তিনি অত্র ওয়ার্ডের প্রতিটি ভোটারকে ভূল না করে ফুটবল প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করার অনুরোধ করেন।