নিজস্ব প্রতিবেদক:বঙ্গবন্ধু ওয়ালটন দ্বিতীয় সাভাতে জাতীয় চ্যাম্পিয়নশীপে রাজশাহী জেলা ক্রীড়ার সাফল্য বয়ে এনেছে খেলোয়ারগণ। গত ১৬ ও ১৭ মার্চ ২০২২’ মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ওয়ালটন দ্বিতীয় সাভাতে জাতীয় চ্যাম্পিয়ানশীপে রাজশাহী সাভাতে এসোসিয়েশনের শিক্ষার্থীরা জেলা ক্রীড়া সংস্থার হয়ে খেলে আমির হামজা +৭৫ কেজি ওজন শ্রেণীতে ‘‘এ্যাসট’’ ১টি স্বর্ণ ও ‘‘কম্বাট’’ বিভাগে ১টি স্বর্ণ, নূর মোহাম্মদ সাদ ৬০ কেজি ওজন শ্রেণীতে ‘এ্যাসট’ ১টি রৌপ্য, তামান্না ইয়াসমিন ৬০ কেজিতে ১টি রৌপ্য, চাঁদনি খাতুন ৪৫ কেজিতে ১টি তাম্র, শ্রী বিপ্লব কুমার তেওয়ারী ৪৫ কেজি ‘এ্যাসট’ ১টি তাম্র পদক অর্জন করেন।
রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার হয়ে রেফারির দায়িত্ব পালন করেন সাজ্জাদ হোসেন, মরিয়ম বেগম মেমি, হালিমাতুস সাদিয়া, আস্তাক আহাদ খান রোমেল রেফারি ও মরিয়ম বেগম টিম ম্যানেজার এবং কোচের দায়িত্ব পালন করেন। রাজশাহী জেলা সাভাতে এসোসিয়েশনের প্রধান প্রশিক্ষক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার কারাতে সমিতির সভাপতি সেনসাই বকুল হোসেন (ব্লাকবেল্ট ৪র্থ ড্যান)।